শিরোনামঃ
ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম ক্রীড়াঙ্গনে পরিবর্তনের মশাল জ্বালিয়েছে এবিজি স্পোর্টস সিটি চিকিৎসাসেবা থেকে শিক্ষা সহায়তা: জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭ বছর বসুন্ধরা গ্রুপের উপহারে ১০০ নারীর হাতে স্বাবলম্বিতার হাতিয়ার গাড়ির বাজার ও দুই আন্তর্জাতিক প্রদর্শনীতে মুখর আইসিসিবি তামাকজনিত মৃত্যু কমাতে সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইনের বিধিমালা দ্রুত প্রণয়নের আহ্বান  দেবী দুর্গার মহিমা ও নারীশক্তির বন্দনায় প্রকাশিত ‘মহাদুর্গা’ মেরিটাইম প্রদর্শনী আর গাড়ির বাজারে সরগরম রাজধানীর আইসিসিবি চীনের গুয়াংসি ইউফেংয়ের সঙ্গে বসুন্ধরা গ্রুপের চুক্তি  মামলা প্রত্যাহারে আগে সম্মতি, ব্যাংকের ক্ষেত্রে নেই সেই নিশ্চয়তা

ব্যালন ডি’অর পাওয়ার র‌্যাঙ্কিংয়ে শীর্ষে হ্যারি কেইন, তালিকায় মেসিও

#
news image

ইউরোপিয়ান ফুটবল লিগগুলোর শীতকালীন বিরতির আগ পর্যন্ত পারফরম্যান্স বিশ্লেষণ করে ব্যালন ডি’অরের পাওয়ার র‌্যাঙ্কিং প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রীড়া সংবাদমাধ্যম গোল। ১০ জনের এই তালিকায় জায়গা পেয়েছেন বর্তমান মৌসুমে আলোচনায় থাকা শীর্ষ তারকারা। রেকর্ড আটবারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসিও আছেন তালিকায়।

পাওয়ার র‌্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। চলতি মৌসুমে এখন পর্যন্ত তিনি ৩৫ গোল করেছেন এবং তিন গোলে সহায়তা দিয়েছেন। এরই মধ্যে জিতেছেন জার্মান সুপারকাপ।

দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান ফরোয়ার্ড আর্লিং হালান্ড মৌসুমে ৩৮ গোল করেছেন এবং ছয় গোলে সহায়তা দিয়েছেন। সম্ভাব্য সব শিরোপা জয়ের লড়াইয়ে রয়েছে তার দল। তিন নম্বরে আছেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। ৩৮ গোলের পাশাপাশি তিনি আট গোলে সহায়তা দিয়েছেন।

চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছেন বার্সেলোনার তরুণ বিস্ময় লামিন ইয়ামাল। তিনি করেছেন ১০ গোল, সহায়তা দিয়েছেন ১৪ গোলে। এরপর পাঁচ থেকে সাত নম্বরে রয়েছেন তিন মিডফিল্ডার—আর্সেনালের ডেক্লান রাইস, পিএসজির ভিতিনহা ও বায়ার্ন মিউনিখের মাইকেল ওলিস।

অষ্টম স্থানে আছেন বায়ার্নে যোগ দেওয়া কলম্বিয়ান ফরোয়ার্ড লুইস দিয়াজ। তিনি ১৫ গোল করেছেন এবং নয় গোলে সহায়তা দিয়েছেন। নবম স্থানে থাকা লিওনেল মেসি ইউরোপ ছেড়ে ইন্টার মায়ামিতে খেলেও ২২ গোল ও ১৯ গোলে সহায়তা দিয়ে এমএলএস শিরোপা জিতেছেন।

তালিকায় থাকা একমাত্র ডিফেন্ডার হলেন মরক্কোর আশরাফ হাকিমি।

স্পোর্টস ডেস্ক

২৬-১২-২০২৫ রাত ১২:০