শিরোনামঃ
ইউনূস সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি জোরালো গরুর রাখাল থেকে ব্যাংক দখলের দৌড়ে, ফের আলোচনায় লোকিত উল্লাহ নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন স্বাভাবিক ব্যাংকিংয়ে ফেরার পথে সম্মিলিত ইসলামী ব্যাংক মেঘনা নদীর ২৪১ একর জমি দখলের অভিযোগ, তদন্তে চাঞ্চল্যকর তথ্য ৫০% পেনশন সমর্পণকারী কল্যাণ সমিতির অভিষেক ও মতবিনিময় সভা বসুন্ধরায় ছিনতাইয়ের ৩৬ ঘণ্টায় প্রধান অভিযুক্ত আটক ম্যাড স্টারস ২০২৬-এ SDG গ্র্যান্ড প্রিক্স জিতল ডিবিএল সিরামিকস-এর ‘টাইলচক’    মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৬’-এ সম্মানিত ইয়াশা সোবহান জলসিঁড়ি প্রকল্পের বিরুদ্ধে রূপগঞ্জবাসীর আন্দোলনের হুঁশিয়ারি

জামায়াত নেতার ছেলেকে রিভলবার ঠেকিয়ে বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

#
news image

সিরাজগঞ্জ সদর উপজেলায় জামায়াতে ইসলামীর এক নেতার বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা রিভলবার ঠেকিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকারসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

ভুক্তভোগী মো. জাকারিয়া সরকার সোমবার (২৬ জানুয়ারি) অজ্ঞাতনামা সাতজনকে আসামি করে সদর থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি সদর উপজেলার সায়দাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি।

এর আগে রোববার (২৫ জানুয়ারি) গভীর রাতে সদর উপজেলার সায়দাবাদ ইউনিয়নের পোড়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

জাকারিয়া সরকার জানান, কড্ডা–বেলকুচি আঞ্চলিক সড়কের পাশে তার বাড়ি। রোববার রাতে সড়কের ওপর দীর্ঘ সময় একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। ঘটনার প্রায় ২০ মিনিট আগে তিনি বাড়ি থেকে বেরিয়ে কড্ডার মোড়ের দিকে যান। পরে তার বড় ছেলে বাড়িতে ঢোকার সময় এক ব্যক্তি তার পিছু নেয়। এরপর আরও দুজন বাড়িতে ঢুকে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ঘরে অবৈধ অস্ত্র আছে বলে দাবি করে।

এক পর্যায়ে ডাকাতরা তার বড় ছেলেকে ঘরের ভেতরে নিয়ে রিভলবার ও ছুরি ঠেকায়। এ সময় আরও কয়েকজন বাড়িতে ঢুকে নারীদের আটকে রাখে। তার ছোট ছেলে বাড়িতে ঢুকতেই মাথায় রিভলবার ও শরীরে দেশীয় অস্ত্র ঠেকিয়ে সবকিছু বের করে দিতে বাধ্য করা হয়। পরে আলমারি ভেঙে নগদ ৯২ হাজার ৬০০ টাকা, স্বর্ণালংকার ও ছয়টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায় ডাকাতরা।

তিনি জানান, সব মিলিয়ে ৪ লাখ ৯২ হাজার ৬০০ টাকার মালামাল লুট করা হয়েছে। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে সাতজনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।

সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, ডাকাতির ঘটনায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন।

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ডেস্ক রিপোর্ট

২৬-১-২০২৬ রাত ১০:৫৭