শিরোনামঃ
বেসরকারি জ্বালানি আমদানিতে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে পূর্ণ আস্থা: অয়েল অ্যান্ড ওয়ার্কার্স ফেডারেশন বেসরকারি জ্বালানি আমদানিতে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে পূর্ণ আস্থা: অয়েল অ্যান্ড ওয়ার্কার্স ফেডারেশন জ্বালানি তেল আমদানিতে বেসরকারি খাত: সম্ভাবনার সঙ্গে বড় ঝুঁকিও ৮০ বছরে ভারতের রূপান্তর: বাংলাদেশের জন্য এর তাৎপর্য ওয়ারী থানা ছাত্রদলের সভাপতি আমজাদ হোসেন মামুন, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ভূঁইয়া সাদা মনের আদর্শবান শিক্ষক যখন জাতির অভিভাবক ‘ফ্যাসিস্ট’ বললেই কি কেউ ফ্যাসিস্ট হয়ে যায়? নিঝুম দ্বীপের বালিতে ২৫ শতাংশ মূল্যবান ভারী খনিজের সন্ধান লোকসান কাটাতে ১৮ হাজার ৬৯৯ কোটি টাকা ভর্তুকি চায় বিপিসি বেসরকারি বিনিয়োগেই বদলাতে পারে জ্বালানি খাত

ভালোবাসা দিবসে পার্থ প্রতীম রায়ের নতুন গান ‘ভালোবাসি বলতে চাই’

#
news image

​ঢাকা: বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে শিল্পী পার্থ প্রতীম রায়ের নতুন গান ‘ভালোবাসি বলতে চাই’-এর মিউজিক ভিডিও। শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেল PPR MUSIC-এ গানটি মুক্তি পেয়েছে এবং আগামীকাল (১৫ ফেব্রুয়ারি) এটি অবমুক্ত করা হবে তার ভেরিফাইড ফেসবুক পেজে (fb.com/iampproy)।

​‘ভালোবাসি বলতে চাই’ গানটির কথা, সুর ও কণ্ঠ—সবই দিয়েছেন পার্থ প্রতীম রায় নিজে। বসন্তের প্রেমময় আবহ আর হৃদয়ের গহীনে জমে থাকা অব্যক্ত অনুভূতি, অপেক্ষা ও সাহসের গল্প নিয়ে তৈরি হয়েছে এই গানটি।

​নিজের নতুন এই সৃষ্টি নিয়ে পার্থ প্রতীম রায় বলেন,

​“ 'ভালোবাসি বলতে চাই'—এটি কেবল একটি গান নয়, বরং আমার হৃদয়ের খুব কাছের এক অনুভূতি। জীবনের ব্যস্ততায় আমরা অনেক সময় প্রিয় মানুষকে মনের না বলা কথাগুলো সহজভাবে বলতে পারি না। এই গানে আমি সেই গভীর অনুভূতির সুর বাঁধার চেষ্টা করেছি। কথা, সুর ও গায়কিতে ভালোবাসার চিরন্তন মায়া আর কাঠগোলাপের মতো শুভ্রতাকে তুলে ধরতে চেয়েছি। আশা করি, যারা ভালোবাসতে জানেন এবং ভালোবাসার স্বপ্ন দেখেন, তাদের প্রত্যেকের মনের এক কোণে গানটি জায়গা করে নেবে।”

​গানটির সুনিপুণ সংগীতায়োজন ও মিক্স-মাস্টার করেছেন রূপন চৌধুরী। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন নির্মাতা সি. এফ. জামান। গানটির দৃশ্যায়নে মডেল হিসেবে অংশ নিয়েছেন মামুন খান ও সুষ্মিতা। তবে বিশেষ চমক হিসেবে ভিডিওতে প্রথমবার অভিনয়ে দেখা গেছে স্বয়ং পার্থ প্রতীম রায়কে। শিল্পী হিসেবে এটাই তার ক্যামেরার সামনে প্রথম অভিনয়।

​বসন্ত ও ভালোবাসা দিবসের মেলবন্ধনে প্রকাশিত এই গানটি ইতোমধ্যে শ্রোতামহলে বেশ সাড়া ফেলেছে। শিল্পীর প্রত্যাশা, এই বসন্তে প্রতিটি ভালোবাসাই যেন তার গানে নতুন করে ভাষা খুঁজে পায়।

বিনোদন ডেস্ক

১৮-২-২০২৬ দুপুর ১:৩২