শিরোনামঃ
রাজপথের রাজনীতি নাকি গণতান্ত্রিক প্রতিযোগিতা? কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার সমাজকল্যাণ সম্পাদক নির্বাচিত হলেন নাগরিক টিভির হাবিবুর রহমান বাবু মুক্তিযুদ্ধের সত্যের মুখোমুখি রাজনীতি গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী শুক্রবার শিল্পকলায় ‘ট্রায়াল অব সূর্যসেন’ এর ৪৪তম মঞ্চায়ন  পূর্ব পাকিস্তানের জমিন থেকে স্বাধীন বাংলাদেশ: রক্ত, সংগ্রাম ও গণতন্ত্রের পথচলা ইজতেমা সহিংসতা মামলার তদন্তে ধীরগতি, নিরপেক্ষ তদন্তের দাবি বন্যার দুর্যোগে জাতীয় ঐক্যের বিকল্প নেই সাংবাদিকতায় স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন হাবিবুর রহমান বাবু মেটা-গুগলের ব্যবসা বাংলাদেশে, কিন্তু জবাবদিহিতা কোথায়?

২৭২ আসনে প্রার্থী ঘোষণা, ফাঁকা ২৮ আসনে লড়বে বিএনপির শরিকরা

#
news image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি দুই দফায় মোট ২৭২ আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। এর ফলে এখনো ২৮টি আসন ফাঁকা রয়েছে, যেখানে মূলত জোট শরিকরাই নির্বাচন করবেন বলে জানিয়েছে দলটি।

বিএনপি সূত্রে জানা গেছে, শরিকদের জন্য রাখা এসব আসনের বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসবে খুব শিগগিরই। তবে জোটের কয়েকজন নেতা অভিযোগ করেছেন, বিএনপির চাহিদা অনুযায়ী প্রার্থী তালিকা জমা দিলেও কোনো আলোচনার সুযোগ না দিয়েই একতরফাভাবে অনেক আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কালবেলাকে বলেন, “আসন্ন নির্বাচনে আসন সমঝোতা নিয়ে শরিকদের সঙ্গে এরই মধ্যে আমাদের আলোচনা হয়েছে। আশা করছি, দু-এক দিনের মধ্যেই বিষয়টি সুরাহা হবে এবং আনুষ্ঠানিক ঘোষণা আসবে।”

শরিকদের সঙ্গে কয়টি আসনে সমঝোতা হতে পারে—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “এ জন্য আরেকটু অপেক্ষা করতে হবে। এখন কিছু বলা যাবে না।”

নির্বাচন কমিশন ঘোষিত তপশিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর।

নিজস্ব প্রতিবেদক

২৩-১২-২০২৫ রাত ১১:৫৩