শিরোনামঃ
রাজপথের রাজনীতি নাকি গণতান্ত্রিক প্রতিযোগিতা? কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার সমাজকল্যাণ সম্পাদক নির্বাচিত হলেন নাগরিক টিভির হাবিবুর রহমান বাবু মুক্তিযুদ্ধের সত্যের মুখোমুখি রাজনীতি গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী শুক্রবার শিল্পকলায় ‘ট্রায়াল অব সূর্যসেন’ এর ৪৪তম মঞ্চায়ন  পূর্ব পাকিস্তানের জমিন থেকে স্বাধীন বাংলাদেশ: রক্ত, সংগ্রাম ও গণতন্ত্রের পথচলা ইজতেমা সহিংসতা মামলার তদন্তে ধীরগতি, নিরপেক্ষ তদন্তের দাবি বন্যার দুর্যোগে জাতীয় ঐক্যের বিকল্প নেই সাংবাদিকতায় স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন হাবিবুর রহমান বাবু মেটা-গুগলের ব্যবসা বাংলাদেশে, কিন্তু জবাবদিহিতা কোথায়?

রাজনৈতিক নেতাদের নিরাপত্তা জোরদার, অস্ত্রের লাইসেন্সও দিচ্ছে সরকার

#
news image

নির্বাচনের আগে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় রাজনৈতিক নেতাদের জন্য ব্যক্তিগত নিরাপত্তা জোরদার করছে অন্তর্বর্তী সরকার। গানম্যান দেওয়ার পাশাপাশি ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আবেদনের ভিত্তিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সংসদ সদস্য প্রার্থী ও আন্দোলনে সক্রিয় ব্যক্তিদের নিরাপত্তা দেওয়া হচ্ছে। এর মধ্যে এনসিপির ছয় নেতা ইতোমধ্যে গানম্যান পেয়েছেন।

পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, জাতীয় পার্টি (জেপি) প্রধান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থসহ কয়েকজন রাজনীতিক ঢাকা মহানগর পুলিশের কাছে গানম্যান চেয়েছেন। তাদের ক্ষেত্রে গানম্যানের পাশাপাশি অস্ত্রের লাইসেন্সও দেওয়ার প্রস্তুতি চলছে।

এ তালিকায় আরও রয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি, বিএনপির মনোনীত প্রার্থী তানভির আহমেদ রবিন ও জাফির তুহিন, জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদসহ একাধিক রাজনৈতিক নেতা।

এছাড়া ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় শহীদ ওসমান হাদির পরিবারকেও বিশেষ নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তাঁর এক বোনকে গানম্যান ও অস্ত্রের লাইসেন্স এবং পরিবারের অন্য সদস্যদের জন্য সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তা দেওয়া হবে।

বিশ্লেষকদের মতে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক সহিংসতার আশঙ্কা থাকায় সরকারের এই উদ্যোগ পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

নিজস্ব প্রতিবেদক

২২-১২-২০২৫ রাত ১১:৪৭