শিরোনামঃ
রাজপথের রাজনীতি নাকি গণতান্ত্রিক প্রতিযোগিতা? কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার সমাজকল্যাণ সম্পাদক নির্বাচিত হলেন নাগরিক টিভির হাবিবুর রহমান বাবু মুক্তিযুদ্ধের সত্যের মুখোমুখি রাজনীতি গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী শুক্রবার শিল্পকলায় ‘ট্রায়াল অব সূর্যসেন’ এর ৪৪তম মঞ্চায়ন  পূর্ব পাকিস্তানের জমিন থেকে স্বাধীন বাংলাদেশ: রক্ত, সংগ্রাম ও গণতন্ত্রের পথচলা ইজতেমা সহিংসতা মামলার তদন্তে ধীরগতি, নিরপেক্ষ তদন্তের দাবি বন্যার দুর্যোগে জাতীয় ঐক্যের বিকল্প নেই সাংবাদিকতায় স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন হাবিবুর রহমান বাবু মেটা-গুগলের ব্যবসা বাংলাদেশে, কিন্তু জবাবদিহিতা কোথায়?

এশিয়া কাপের নায়কেই ভরসা: বিশ্বকাপ বাজিতে শানাকা–জুয়া শ্রীলঙ্কার

#
news image

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অভিজ্ঞতার দিকেই ফিরল শ্রীলঙ্কা ক্রিকেট। চারিথ আসালঙ্কার বদলে দাসুন শানাকাকে আবারও টি-টোয়েন্টি দলের অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়েছে লঙ্কান বোর্ড। নেতৃত্বে ধারাবাহিকতা ফেরানোই এই সিদ্ধান্তের মূল কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

শানাকার অধিনায়কত্ব নতুন নয়। তাঁর নেতৃত্বেই ২০২২ সালে এশিয়া কাপের শিরোপা জিতেছিল শ্রীলঙ্কা। গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও তার অধীনে লড়াকু পারফরম্যান্স উপহার দেয় দলটি। অলরাউন্ডার হিসেবে ব্যাট ও বল—দু’দিকেই অবদান রাখার সামর্থ্য তাকে অন্যদের থেকে আলাদা করেছে।

এই পরিবর্তনের পেছনে বড় ভূমিকা রেখেছেন প্রধান কোচ সনাথ জয়াসুরিয়া। নির্বাচক প্রমোদ্য উইকরামানাসিংহের ভাষায়, বিশ্বকাপের মতো বড় আসরে কোচ যে ধরনের অধিনায়ক চান, শানাকা সেই প্রোফাইলে মানানসই।

বিশ্বকাপে ‘বি’ গ্রুপে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের পাশাপাশি আয়ারল্যান্ড, ওমান ও জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে হবে শ্রীলঙ্কাকে। এমন গ্রুপে অভিজ্ঞ নেতৃত্বই পার্থক্য গড়ে দিতে পারে বলে মনে করছে টিম ম্যানেজমেন্ট।

শ্রীলঙ্কার ২৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড

দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিল মিশারা, কুশল পেরেরা, ধনঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকওয়েলা, জানিথ লিয়ানাগে, চারিথ আসালঙ্কা, কামিন্দু মেন্ডিস, পবন রত্নায়েকে, সোহান আরাচ্চিগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ভেল্লালাগে, মিলান রত্নায়েকে, নুয়ান তুষারা, ঈশান মালিঙ্গা, দুশমন্থ চামিরা, প্রমোদ মাদুশান, মাথিশা পাথিরানা, দিলশান মাদুশঙ্কা, মাহিশ থিকশানা, দুশান হেমন্ত, বিজয়কান্ত বিশ্বকান্ত ও ত্রাভিন ম্যাথু।

স্পোর্টস ডেস্ক

১৯-১২-২০২৫ রাত ১০:৫১