শিরোনামঃ
ইউনূস সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি জোরালো গরুর রাখাল থেকে ব্যাংক দখলের দৌড়ে, ফের আলোচনায় লোকিত উল্লাহ নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন স্বাভাবিক ব্যাংকিংয়ে ফেরার পথে সম্মিলিত ইসলামী ব্যাংক মেঘনা নদীর ২৪১ একর জমি দখলের অভিযোগ, তদন্তে চাঞ্চল্যকর তথ্য ৫০% পেনশন সমর্পণকারী কল্যাণ সমিতির অভিষেক ও মতবিনিময় সভা বসুন্ধরায় ছিনতাইয়ের ৩৬ ঘণ্টায় প্রধান অভিযুক্ত আটক ম্যাড স্টারস ২০২৬-এ SDG গ্র্যান্ড প্রিক্স জিতল ডিবিএল সিরামিকস-এর ‘টাইলচক’    মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৬’-এ সম্মানিত ইয়াশা সোবহান জলসিঁড়ি প্রকল্পের বিরুদ্ধে রূপগঞ্জবাসীর আন্দোলনের হুঁশিয়ারি

হাদি হামলায় নির্বাচন নিরাপত্তা নিয়ে শঙ্কা, ‘প্রশিক্ষিত শুটার’ নামানোর আশঙ্কা সরকারের

#
news image

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাইযোদ্ধা শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় নির্বাচন ঘিরে নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। সরকার বলছে, ক্ষমতাচ্যুত শক্তি নির্বাচন বানচাল করতে প্রশিক্ষিত শুটার নামিয়েছে।

শনিবার যমুনায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, এই হামলাকে সতর্কবার্তা হিসেবে নিতে হবে। ষড়যন্ত্রকারীদের লক্ষ্য নির্বাচন হতে না দেওয়া এবং রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করা।

হাদির ওপর হামলার ঘটনায় সন্দেহভাজন গুলিবর্ষণকারী ফয়সাল করিম মাসুদের ছাত্রলীগ সংশ্লিষ্টতার তথ্য সামনে আসায় আওয়ামী লীগের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। এ ঘটনায় বিএনপি ও জামায়াত পরস্পরকে দায়ী করে বক্তব্য দেওয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে।

এদিকে হাদির চিকিৎসা ও অপরাধীদের বিচারের আশ্বাস দিয়ে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা। সরকার জানিয়েছে, হাদির সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করা হবে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

হাদি হামলার প্রতিবাদে সারাদেশে বিএনপি, জামায়াত, এনসিপি ও বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোথাও সংঘর্ষ ও আহতের ঘটনাও ঘটেছে, যা নির্বাচনী পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে।

ডেস্ক রিপোর্ট

১৪-১২-২০২৫ রাত ১১:৫০