শিরোনামঃ
ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম ক্রীড়াঙ্গনে পরিবর্তনের মশাল জ্বালিয়েছে এবিজি স্পোর্টস সিটি চিকিৎসাসেবা থেকে শিক্ষা সহায়তা: জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭ বছর বসুন্ধরা গ্রুপের উপহারে ১০০ নারীর হাতে স্বাবলম্বিতার হাতিয়ার গাড়ির বাজার ও দুই আন্তর্জাতিক প্রদর্শনীতে মুখর আইসিসিবি তামাকজনিত মৃত্যু কমাতে সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইনের বিধিমালা দ্রুত প্রণয়নের আহ্বান  দেবী দুর্গার মহিমা ও নারীশক্তির বন্দনায় প্রকাশিত ‘মহাদুর্গা’ মেরিটাইম প্রদর্শনী আর গাড়ির বাজারে সরগরম রাজধানীর আইসিসিবি চীনের গুয়াংসি ইউফেংয়ের সঙ্গে বসুন্ধরা গ্রুপের চুক্তি  মামলা প্রত্যাহারে আগে সম্মতি, ব্যাংকের ক্ষেত্রে নেই সেই নিশ্চয়তা

এবারের নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে ও বিপক্ষে দুই শক্তির মধ্যে: মির্জা ফখরুল

#
news image

আসন্ন নির্বাচনকে বাংলাদেশের পক্ষে ও বিপক্ষে—এই দুই শক্তির মধ্যকার নির্বাচন হিসেবে অভিহিত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, একটি শক্তি গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে, আরেকটি শক্তি ধর্মের নামে বিভ্রান্তি ছড়িয়ে দেশের অগ্রযাত্রা ব্যাহত করতে চায়।

রোববার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, “এবারের নির্বাচনটা হবে দুটো শক্তির মধ্যে নির্বাচন। দেশের মানুষ কোনটা বেছে নেবে—স্বাধীনতা, গণতন্ত্র, সার্বভৌমত্ব; নাকি স্বাধীনতাবিরোধী শক্তি—সেই প্রশ্নের উত্তর দেবে এই নির্বাচন।”

মির্জা ফখরুল বলেন, বিএনপি বিশ্বাস করে জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে এবং ধানের শীষ প্রতীকের পক্ষেই রায় দেবে। এ কারণেই এবারের শহীদ বুদ্ধিজীবী দিবস বিএনপির কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি জানান, দীর্ঘ ১৭ বছর নির্বাসনে থাকার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন। মির্জা ফখরুল বলেন, “এই সংবাদ আমাদের জন্য বড় অনুপ্রেরণা। আমরা এমন সংবর্ধনা জানাতে চাই, যা বাংলাদেশে কোনো নেতা আগে পায়নি।”

তিনি আরও বলেন, একদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় হাসপাতালে রয়েছেন, অন্যদিকে তারেক রহমানের দেশে ফেরার খবরে দল নতুন করে আশার আলো দেখছে।

সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ মুক্তিযোদ্ধা দলের নেতারা বক্তব্য দেন।

নিজস্ব প্রতিবেদক

১৪-১২-২০২৫ রাত ১১:৪১