শিরোনামঃ
ইউনূস সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি জোরালো গরুর রাখাল থেকে ব্যাংক দখলের দৌড়ে, ফের আলোচনায় লোকিত উল্লাহ নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন স্বাভাবিক ব্যাংকিংয়ে ফেরার পথে সম্মিলিত ইসলামী ব্যাংক মেঘনা নদীর ২৪১ একর জমি দখলের অভিযোগ, তদন্তে চাঞ্চল্যকর তথ্য ৫০% পেনশন সমর্পণকারী কল্যাণ সমিতির অভিষেক ও মতবিনিময় সভা বসুন্ধরায় ছিনতাইয়ের ৩৬ ঘণ্টায় প্রধান অভিযুক্ত আটক ম্যাড স্টারস ২০২৬-এ SDG গ্র্যান্ড প্রিক্স জিতল ডিবিএল সিরামিকস-এর ‘টাইলচক’    মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৬’-এ সম্মানিত ইয়াশা সোবহান জলসিঁড়ি প্রকল্পের বিরুদ্ধে রূপগঞ্জবাসীর আন্দোলনের হুঁশিয়ারি

নাসীরুদ্দীন পাটওয়ারী: জাতীয় নির্বাচনের দিন গণভোট হবে

#
news image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানিয়েছেন, জাতীয় নির্বাচনের দিন একইসঙ্গে গণভোট অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে তপশিল ঘোষণার পর তিনি বলেন, সরকার ও নির্বাচন কমিশন নির্বাচনের তপশিল ঘোষণার জন্য ধন্যবাদ প্রাপ্য, তবে নিরপেক্ষতা ও সক্ষমতার ক্ষেত্রে উদ্বেগ রয়েছে।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, নারায়ণগঞ্জে তিনজন কর্মীকে ছুরিকাঘাত করা হয়েছে এবং ঢাকা–২ আসনে একজন সাংবাদিককে মারধর করা হয়েছে। তিনি উল্লেখ করেন, নির্বাচনে পেশিশক্তি, অর্থের প্রভাব ও গডফাদার সংস্কৃতির প্রভাব এখনও রয়েছে। এছাড়া, লটারির মাধ্যমে এসপি ও ডিসির নিয়োগ প্রক্রিয়া অস্বচ্ছ বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, নির্বাচনে ভোটকেন্দ্র জনগণের নিয়ন্ত্রণে থাকা প্রয়োজন, কোনো দলীয় গুন্ডা বা সন্ত্রাসী বাহিনী ভোটকেন্দ্র দখল করতে পারবে না। পাশাপাশি তিনি বলেন, সরকারের তিনটি দায়িত্ব—বিচার, সংস্কার ও নির্বাচন—বাস্তবায়নের পথে রয়েছে। প্রবাসী ভোটাধিকারের বিষয়ে কমিশনের উদ্যোগকে স্বাগত জানান তিনি।

নিজস্ব প্রতিবেদক

১১-১২-২০২৫ রাত ১১:৪২