শিরোনামঃ
সংবিধান সংস্কার: সমঝোতা, নাকি রাজপথের চাপ? রাজপথের রাজনীতি নাকি গণতান্ত্রিক প্রতিযোগিতা? কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার সমাজকল্যাণ সম্পাদক নির্বাচিত হলেন নাগরিক টিভির হাবিবুর রহমান বাবু মুক্তিযুদ্ধের সত্যের মুখোমুখি রাজনীতি গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী শুক্রবার শিল্পকলায় ‘ট্রায়াল অব সূর্যসেন’ এর ৪৪তম মঞ্চায়ন  পূর্ব পাকিস্তানের জমিন থেকে স্বাধীন বাংলাদেশ: রক্ত, সংগ্রাম ও গণতন্ত্রের পথচলা ইজতেমা সহিংসতা মামলার তদন্তে ধীরগতি, নিরপেক্ষ তদন্তের দাবি বন্যার দুর্যোগে জাতীয় ঐক্যের বিকল্প নেই সাংবাদিকতায় স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন হাবিবুর রহমান বাবু

‘প্রার্থী নয়, ধানের শীষ মুখ্য’—নির্বাচনের দুই মাস আগেই মাঠ গরম করলেন তারেক রহমান

#
news image

আগামী জাতীয় নির্বাচন ঘিরে বিএনপির ভেতরে প্রার্থী নির্বাচন নিয়ে অসন্তোষ বা ভিন্নমত দেখা দিতে পারে—এমন ইঙ্গিত মাথায় রেখে নেতাকর্মীদের সতর্ক করলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দাবি, নির্বাচনে মুখ্য প্রার্থী নয়, মুখ্য হচ্ছে প্রতীকের ঐক্য—ধানের শীষ।

সোমবার ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি বক্তব্য দিয়ে তিনি বলেন, “আপনার পছন্দের কেউ প্রার্থী নাও হতে পারেন, কিন্তু কাজ করতে হবে ধানের শীষের পক্ষে। দলই মুখ্য, দেশই মুখ্য।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলীয় কোন্দল, মনোনয়নবিষয়ক অসন্তোষ এবং মাঠ পর্যায়ে ঐক্যের সংকট কাটানোই তারেক রহমানের এই বার্তার মূল লক্ষ্য।

অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন পরিকল্পনা—শিক্ষা সংস্কার, স্বাস্থ্যসেবা, জাতীয় ক্রীড়া উন্নয়ন, বায়ুদূষণ নিয়ন্ত্রণ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কর্মসংস্থান—এসবকে হাতে-কলমে জনগণের কাছে পৌঁছে দিতে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়। আগামী দুই মাসকে এই প্রচারণার জন্য ‘সিদ্ধান্তমূলক সময়’ বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ আমলে “একজন ভালো, বাকিরা সবাই খারাপ” ধরনের প্রচারণা ছড়ানো হয়েছে, যা গণতন্ত্রের জন্য ঝুঁকিপূর্ণ। একই সঙ্গে জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে ইঙ্গিতপূর্ণ বক্তব্যেও তিনি জানান—এই মানসিকতার পরিবর্তন জরুরি।

ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের অংশগ্রহণে ধারাবাহিক কর্মশালা ১৩ ডিসেম্বর পর্যন্ত চলবে। এর পর একটি বড় সমাপনী অনুষ্ঠান হওয়ার কথাও জানান নেতারা।

ডেস্ক রিপোর্ট

৯-১২-২০২৫ রাত ১২:১৮