শিরোনামঃ
‘টাইটেল ধরে রাখার চাপ, তবু মেসিদের দাপ—জে গ্রুপে আর্জেন্টিনার বিশ্বকাপ স্বপ্নযাত্রা’ বিশ্বকাপ ২০২৬—ঘুম ভাঙার আগেই মাঠে ব্রাজিল, জানুন তিন ম্যাচের সময়সূচি অর্থনীতিতে বড় অবদান, তবুও অভিবাসীরা রাজনৈতিক বিভাজনের কেন্দ্রে চাপ বাড়ছে ভোক্তার—ঘোষণাহীন দাম বৃদ্ধি বৈঠকে বৈধতা পেল! গণতন্ত্রই পথ, শিরিকে নয় মত—তারেকের কড়া বার্তা রাজনৈতিক অঙ্গনে মুড়িকাটা পেঁয়াজ বাজারে ফিরলেই আরও দাম কমবে: ব্যবসায়ীদের পূর্বাভাস ঋণের ফাঁদে ‘দুই হাজার কোটি’, এস আলম–বিতর্ক নতুন আলোচনায় রংপুরে সুন্নী জোটের মতবিনিময় ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত  বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর  র‌্যানকন  ব্রিটিশ কাউন্সিলের আয়োজনে বার্ষিক ‘আইইএলটিএস পার্টনারস মিট ২০২৫’ অনুষ্ঠিত

এভারকেয়ারে চিকিৎসাধীন খালেদা জিয়ার জন্য বিদেশি দুই চিকিৎসক দল আসছে বুধবার

#
news image

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় নতুন সংযোজন হিসেবে যুক্তরাজ্য ও চীন থেকে দুইটি বিশেষজ্ঞ চিকিৎসক দল আগামীকাল বুধবার ঢাকায় পৌঁছাবে। বিষয়টি জানিয়েছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন।

এ দুই বিদেশি টিম খালেদা জিয়ার শারীরিক অবস্থা মূল্যায়নে স্থানীয় মেডিকেল বোর্ডের সঙ্গে যৌথভাবে কাজ করবে। তাঁর দীর্ঘদিনের জটিল শারীরিক অবস্থার কারণে বিদেশি বিশেষজ্ঞদের যুক্ত হওয়াকে BNP অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে।

দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতায় ভুগছেন সাবেক প্রধানমন্ত্রী। গত ২৩ নভেম্বর তাঁকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়।

ডা. জাহিদ বলেন, চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছেন, খালেদা জিয়া তা গ্রহণ করতে পারছেন; তবে বিদেশে নেওয়ার বিষয়টি এখনো মেডিকেল বোর্ডের চূড়ান্ত পরামর্শের ওপর নির্ভর করছে।
তিনি আরও জানান, সরকার চিকিৎসার ক্ষেত্রে সহযোগিতা করছে এবং তিনি দেশবাসীর কাছে দোয়া চান।

ডেস্ক রিপোট

৩-১২-২০২৫ রাত ১২:৩৭