শিরোনামঃ
রাজপথের রাজনীতি নাকি গণতান্ত্রিক প্রতিযোগিতা? কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার সমাজকল্যাণ সম্পাদক নির্বাচিত হলেন নাগরিক টিভির হাবিবুর রহমান বাবু মুক্তিযুদ্ধের সত্যের মুখোমুখি রাজনীতি গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী শুক্রবার শিল্পকলায় ‘ট্রায়াল অব সূর্যসেন’ এর ৪৪তম মঞ্চায়ন  পূর্ব পাকিস্তানের জমিন থেকে স্বাধীন বাংলাদেশ: রক্ত, সংগ্রাম ও গণতন্ত্রের পথচলা ইজতেমা সহিংসতা মামলার তদন্তে ধীরগতি, নিরপেক্ষ তদন্তের দাবি বন্যার দুর্যোগে জাতীয় ঐক্যের বিকল্প নেই সাংবাদিকতায় স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন হাবিবুর রহমান বাবু মেটা-গুগলের ব্যবসা বাংলাদেশে, কিন্তু জবাবদিহিতা কোথায়?

দীর্ঘ জটিল রোগ, বারবার হাসপাতালে ভর্তি-খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপিতে উদ্বেগ বাড়ছে

#
news image

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আবারও হাসপাতালে ভর্তি হওয়ার পর দলীয় মহলে উদ্বেগ বেড়েছে। ফুসফুসে সংক্রমণসহ নানা শারীরিক জটিলতায় ভুগতে থাকা ৮০ বছর বয়সী এই নেত্রীকে এভারকেয়ার হাসপাতালে মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

দলের নেতারা বলছেন, বারবার শারীরিক অবনতির কারণে চিকিৎসার বিষয়টি এখন রাজনৈতিকভাবেও গুরুত্ব পাচ্ছে। গত জানুয়ারিতে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গিয়ে ১৭ দিন লন্ডন ক্লিনিকে চিকিৎসা নেওয়ার পর তিনি দেশে ফেরেন ৬ মে। এরপর কয়েক দফা শারীরিক জটিলতা দেখা দিলে হাসপাতালেই ভর্তি হতে হয়েছে তাঁকে।

চিকিৎসকদের মতে, বয়সের কারণে তাঁর পূর্বের রোগগুলো আরও জটিল হয়ে উঠছে। নিয়মিত পর্যবেক্ষণ ও বিশ্রাম এখন অত্যন্ত জরুরি।

এদিকে, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঢাকায় তাঁর সুস্থতার জন্য দোয়া মাহফিল ও মিলাদ আয়োজন করেছে। আজ নয়াপল্টনের ভাসানী ভবনে জিয়া মঞ্চ এবং বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে এসব আয়োজন হয়।

দলীয় সূত্র বলছে, নেত্রী সুস্থ না হওয়া পর্যন্ত রাজনৈতিক কর্মসূচির অনেক সিদ্ধান্তই স্থগিত বা সীমিত রাখা হতে পারে।

নিজস্ব প্রতিবেদক

২৫-১১-২০২৫ রাত ১১:৩১