শিরোনামঃ
ইউনূস সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি জোরালো গরুর রাখাল থেকে ব্যাংক দখলের দৌড়ে, ফের আলোচনায় লোকিত উল্লাহ নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন স্বাভাবিক ব্যাংকিংয়ে ফেরার পথে সম্মিলিত ইসলামী ব্যাংক মেঘনা নদীর ২৪১ একর জমি দখলের অভিযোগ, তদন্তে চাঞ্চল্যকর তথ্য ৫০% পেনশন সমর্পণকারী কল্যাণ সমিতির অভিষেক ও মতবিনিময় সভা বসুন্ধরায় ছিনতাইয়ের ৩৬ ঘণ্টায় প্রধান অভিযুক্ত আটক ম্যাড স্টারস ২০২৬-এ SDG গ্র্যান্ড প্রিক্স জিতল ডিবিএল সিরামিকস-এর ‘টাইলচক’    মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৬’-এ সম্মানিত ইয়াশা সোবহান জলসিঁড়ি প্রকল্পের বিরুদ্ধে রূপগঞ্জবাসীর আন্দোলনের হুঁশিয়ারি

ভুটানের প্রধানমন্ত্রী ও কমনওয়েলথ প্রতিনিধিদের সঙ্গে জামায়াতের বৈঠক

#
news image

বাংলাদেশ সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগের সঙ্গে রোববার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে বৈঠক করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৈঠকে উপস্থিত ছিলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. মাহমুদুল হাসান।

এদিন একই স্থানে কমনওয়েলথের একটি প্রতিনিধি দলের সঙ্গেও আলাপ করে জামায়াতের একটি উচ্চপর্যায়ের টিম। প্রতিনিধি দলে ছিলেন গোলাম পরওয়ার, এহসানুল মাহবুব জুবায়েরসহ কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান।

বৈঠকে অনিবার্যভাবে উঠে আসে আসন্ন জাতীয় নির্বাচন। একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও ভয়মুক্ত পরিবেশ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরে জামায়াতের নেতারা বলেন—রাজনৈতিক অধিকার ও অংশগ্রহণ সবার জন্য সমানভাবে খোলা থাকা উচিত।

কূটনৈতিক মহল বলছে, ধারাবাহিকভাবে বিদেশি প্রতিনিধিদের সঙ্গে জামায়াতের বৈঠক দলটির আন্তর্জাতিক যোগাযোগ বাড়ানোর ইঙ্গিত দিচ্ছে, যা নির্বাচনপূর্ব রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্ব পাচ্ছে।

ডেস্ক রিপোর্ট

২৪-১১-২০২৫ রাত ১২:৬