শিরোনামঃ
ইউনূস সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি জোরালো গরুর রাখাল থেকে ব্যাংক দখলের দৌড়ে, ফের আলোচনায় লোকিত উল্লাহ নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন স্বাভাবিক ব্যাংকিংয়ে ফেরার পথে সম্মিলিত ইসলামী ব্যাংক মেঘনা নদীর ২৪১ একর জমি দখলের অভিযোগ, তদন্তে চাঞ্চল্যকর তথ্য ৫০% পেনশন সমর্পণকারী কল্যাণ সমিতির অভিষেক ও মতবিনিময় সভা বসুন্ধরায় ছিনতাইয়ের ৩৬ ঘণ্টায় প্রধান অভিযুক্ত আটক ম্যাড স্টারস ২০২৬-এ SDG গ্র্যান্ড প্রিক্স জিতল ডিবিএল সিরামিকস-এর ‘টাইলচক’    মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৬’-এ সম্মানিত ইয়াশা সোবহান জলসিঁড়ি প্রকল্পের বিরুদ্ধে রূপগঞ্জবাসীর আন্দোলনের হুঁশিয়ারি

ভারতের রক্ষণে দুর্বলতা দেখছেন শমিত সোম, ২৩ বছরের খরা কাটাতেই লক্ষ্য বাংলাদেশ দলের

#
news image

ভারতের বিপক্ষে আসন্ন ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ ফুটবল দল অনুশীলনে ব্যস্ত। এদিকে দলে স্থানীয় ও প্রবাসী খেলোয়াড়দের দূরত্বের গুঞ্জন উড়িয়ে দিলেন কানাডা প্রবাসী মিডফিল্ডার শমিত সোম। তার মতে, একটাই লক্ষ্য—ভারতকে হারানো।

শনিবার অনুশীলন পর্ব শেষে সাংবাদিকদের শমিত বলেন, “দেশি-বিদেশি বলে কিছু নেই। আমরা সবাই বাংলাদেশ দলের খেলোয়াড়। একসঙ্গে জেতার জন্যই খেলতে হবে।”

নেপালের বিপক্ষে শেষ মুহূর্তে ড্র হওয়া নিয়ে শমিত বলেন, “ফুটবলে এমন হয়। এবার ৯০ মিনিট মনোযোগ ধরে রাখতে হবে। ভাগ্যও সহায় হবে আশা করি।”

ভারতের বিপক্ষে দীর্ঘ ২৩ বছরের জয়হীনতাও দলকে নতুন প্রেরণা দিচ্ছে বলে জানান তিনি। “এই ম্যাচের গুরুত্ব সবাই জানে। এটা বিশাল রাইভালরি। কোচও আজ মনে করিয়ে দিয়েছেন—২৩ বছর জিতিনি।”

ভারতের রক্ষণভাগ নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে শমিত বলেন, “ওদের ডিফেন্স শক্ত, তবে মিডফিল্ড ও ব্যাক লাইনের মাঝে অনেক সময় স্পেস তৈরি হয়। সেই ফাঁক কাজে লাগাতে পারলে আমাদের ফরোয়ার্ডরা গোল করতে পারবে।”

বাংলাদেশ দলের প্রত্যাশা—এই ম্যাচেই দীর্ঘ দিনের খরা কাটিয়ে ঐতিহাসিক জয় তুলে আনা।

স্পোর্টস ডেস্ক

১৬-১১-২০২৫ রাত ১২:১২