শিরোনামঃ
ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম ক্রীড়াঙ্গনে পরিবর্তনের মশাল জ্বালিয়েছে এবিজি স্পোর্টস সিটি চিকিৎসাসেবা থেকে শিক্ষা সহায়তা: জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭ বছর বসুন্ধরা গ্রুপের উপহারে ১০০ নারীর হাতে স্বাবলম্বিতার হাতিয়ার গাড়ির বাজার ও দুই আন্তর্জাতিক প্রদর্শনীতে মুখর আইসিসিবি তামাকজনিত মৃত্যু কমাতে সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইনের বিধিমালা দ্রুত প্রণয়নের আহ্বান  দেবী দুর্গার মহিমা ও নারীশক্তির বন্দনায় প্রকাশিত ‘মহাদুর্গা’ মেরিটাইম প্রদর্শনী আর গাড়ির বাজারে সরগরম রাজধানীর আইসিসিবি চীনের গুয়াংসি ইউফেংয়ের সঙ্গে বসুন্ধরা গ্রুপের চুক্তি  মামলা প্রত্যাহারে আগে সম্মতি, ব্যাংকের ক্ষেত্রে নেই সেই নিশ্চয়তা

সেমিফাইনালে না গিয়েও ৭ কোটি টাকার প্রাইজমানি পেল বাংলাদেশ নারী দল

#
news image

নারী ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে না পারলেও প্রাইজমানির দিক থেকে বড় প্রাপ্তি হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের। টুর্নামেন্টে সপ্তম স্থান অর্জন করেও নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল পেয়েছে প্রায় ৭ কোটি টাকা (৫ লাখ ৬৪ হাজার ৩১৪ মার্কিন ডলার)।

আইসিসি তিনটি বিভাগে পুরস্কারের অর্থ ভাগ করেছে—অংশগ্রহণ ফি, অবস্থানভিত্তিক প্রাইজমানি এবং ম্যাচ জয়ের পুরস্কার।
বাংলাদেশ দল অংশগ্রহণের জন্য পেয়েছে আড়াই লাখ ডলার, অবস্থানের জন্য আরও ২ লাখ ৮০ হাজার ডলার, এবং পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ের জন্য পেয়েছে ৩৪,৩১৪ ডলার।

সব মিলিয়ে প্রাইজমানির এই অর্জন বাংলাদেশের নারী ক্রিকেটের ক্রমবর্ধমান সাফল্যেরই প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকেরা। তারা বলছেন, “মেয়েরা মাঠে লড়ছে শুধু সম্মানের জন্য নয়, আর্থিক স্বাবলম্বিতার দিক থেকেও নিজেদের অবস্থান তৈরি করছে।”

স্পের্টস ডেস্ক

২-১১-২০২৫ রাত ১১:৩৮