শিরোনামঃ
ইউনূস সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি জোরালো গরুর রাখাল থেকে ব্যাংক দখলের দৌড়ে, ফের আলোচনায় লোকিত উল্লাহ নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন স্বাভাবিক ব্যাংকিংয়ে ফেরার পথে সম্মিলিত ইসলামী ব্যাংক মেঘনা নদীর ২৪১ একর জমি দখলের অভিযোগ, তদন্তে চাঞ্চল্যকর তথ্য ৫০% পেনশন সমর্পণকারী কল্যাণ সমিতির অভিষেক ও মতবিনিময় সভা বসুন্ধরায় ছিনতাইয়ের ৩৬ ঘণ্টায় প্রধান অভিযুক্ত আটক ম্যাড স্টারস ২০২৬-এ SDG গ্র্যান্ড প্রিক্স জিতল ডিবিএল সিরামিকস-এর ‘টাইলচক’    মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৬’-এ সম্মানিত ইয়াশা সোবহান জলসিঁড়ি প্রকল্পের বিরুদ্ধে রূপগঞ্জবাসীর আন্দোলনের হুঁশিয়ারি

দলীয় ঐক্যের আহ্বান তারেক রহমানের

#
news image

দলের অভ্যন্তরীণ বিভেদ প্রতিপক্ষের সুযোগ করে দিতে পারে উল্লেখ করে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার রাতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে গুলশানের হোটেল লেকশোরে প্রবাসে বিএনপির সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির অনলাইন পেমেন্ট গেটওয়ে উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

তারেক রহমান বলেন, “চারপাশে সুপ্ত আকাঙ্ক্ষায় গুপ্ত স্বৈরাচার ওত পেতে আছে। সুতরাং নিজেদের মধ্যে রেষারেষি বা বিরোধ এমন পর্যায়ে নেওয়া যাবে না, যাতে প্রতিপক্ষ সেই বিরোধের সুযোগ নেয়।”

তিনি জানান, শিগগিরই দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। “দল যাকে প্রার্থী করবে, সবাই তাকে বিজয়ী করার জন্য কাজ করবেন,” বলেন তিনি।

তারেক রহমান আরও বলেন, তিনশ আসনে বিএনপি ও শরিক দলগুলোর প্রার্থীর তালিকা প্রায় চূড়ান্ত। “দেশের বৃহত্তর স্বার্থে দলের সিদ্ধান্তকেই চূড়ান্ত হিসেবে মানতে হবে।”

প্রবাসীদের ভোট প্রক্রিয়া সহজ করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে প্রবাসীদের ভোট ব্যবস্থা আরও সরল ও সহজ করা হবে।”

নিজস্ব প্রতিবেদক

২-১১-২০২৫ রাত ১১:৩৩