শিরোনামঃ
ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম ক্রীড়াঙ্গনে পরিবর্তনের মশাল জ্বালিয়েছে এবিজি স্পোর্টস সিটি চিকিৎসাসেবা থেকে শিক্ষা সহায়তা: জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭ বছর বসুন্ধরা গ্রুপের উপহারে ১০০ নারীর হাতে স্বাবলম্বিতার হাতিয়ার গাড়ির বাজার ও দুই আন্তর্জাতিক প্রদর্শনীতে মুখর আইসিসিবি তামাকজনিত মৃত্যু কমাতে সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইনের বিধিমালা দ্রুত প্রণয়নের আহ্বান  দেবী দুর্গার মহিমা ও নারীশক্তির বন্দনায় প্রকাশিত ‘মহাদুর্গা’ মেরিটাইম প্রদর্শনী আর গাড়ির বাজারে সরগরম রাজধানীর আইসিসিবি চীনের গুয়াংসি ইউফেংয়ের সঙ্গে বসুন্ধরা গ্রুপের চুক্তি  মামলা প্রত্যাহারে আগে সম্মতি, ব্যাংকের ক্ষেত্রে নেই সেই নিশ্চয়তা

সংস্কারের সূচনা বিএনপির হাত ধরেই: মির্জা ফখরুল

#
news image

দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের সূচনা বিএনপির হাত ধরেই হয়েছে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২ নভেম্বর) সন্ধ্যায় গুলশানের একটি হোটেলে প্রবাসে বিএনপির সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির অনলাইন পেমেন্ট গেটওয়ে উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। গণমাধ্যমের স্বাধীনতা ও অর্থনৈতিক সংস্কারের ভিত্তিও তিনিই স্থাপন করেছিলেন।

তিনি বলেন, ‘আজ যে সংস্কারের কথা বলা হচ্ছে, সেই কাজ আমরা বহু আগেই শুরু করেছিলাম। আধুনিক বাংলাদেশ গঠনে বিএনপিই ছিল অগ্রণী ভূমিকা পালনকারী দল।’

বর্তমান সময়কে প্রযুক্তিনির্ভর উল্লেখ করে তিনি দলের নেতাকর্মীদের আরও প্রযুক্তি-দক্ষ হওয়ার আহ্বান জানান।

নিজস্ব প্রতিবেদক

২-১১-২০২৫ রাত ১১:২৯