শিরোনামঃ
ইউনূস সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি জোরালো গরুর রাখাল থেকে ব্যাংক দখলের দৌড়ে, ফের আলোচনায় লোকিত উল্লাহ নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন স্বাভাবিক ব্যাংকিংয়ে ফেরার পথে সম্মিলিত ইসলামী ব্যাংক মেঘনা নদীর ২৪১ একর জমি দখলের অভিযোগ, তদন্তে চাঞ্চল্যকর তথ্য ৫০% পেনশন সমর্পণকারী কল্যাণ সমিতির অভিষেক ও মতবিনিময় সভা বসুন্ধরায় ছিনতাইয়ের ৩৬ ঘণ্টায় প্রধান অভিযুক্ত আটক ম্যাড স্টারস ২০২৬-এ SDG গ্র্যান্ড প্রিক্স জিতল ডিবিএল সিরামিকস-এর ‘টাইলচক’    মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৬’-এ সম্মানিত ইয়াশা সোবহান জলসিঁড়ি প্রকল্পের বিরুদ্ধে রূপগঞ্জবাসীর আন্দোলনের হুঁশিয়ারি

একদিনেই স্বর্ণের দামে লাফ, ভরিতে ৮,৯০০ টাকা বাড়ায় চাপে ক্রেতারা

#
news image

স্বর্ণের বাজার যেন এখন রোলার কোস্টার—একদিন কমছে, পরদিনই বাড়ছে। টানা চার দফা কমার পর এবার এক লাফে ভরিতে ৮,৯০০ টাকা বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

নতুন দর অনুযায়ী ২২ ক্যারেট স্বর্ণের ভরি বিক্রি হবে ২ লাখ ২ হাজার ৭০৯ টাকায়, যা কার্যকর হবে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) থেকে।

সাম্প্রতিক এই দামবৃদ্ধি নিয়ে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকে বলছেন, “স্বর্ণ এখন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে”, আবার কেউ কেউ মনে করছেন আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় এটি অনিবার্য।

বাজুসের তথ্যমতে, চলতি বছর ইতিমধ্যে ৭১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে—এর মধ্যে বেড়েছে ৪৯ বার। গত বছরও দাম বাড়ার প্রবণতাই ছিল বেশি।

অন্যদিকে, রুপার বাজারে স্থিতিশীলতা বজায় আছে। ২২ ক্যারেট রুপা এখনো বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪৬ টাকায়।

বিশেষজ্ঞরা বলছেন, “বিশ্ববাজারে স্বর্ণের দাম অস্থির থাকায় স্থানীয় বাজারেও এর প্রভাব পড়ছে। তবে এই ধারাবাহিক ওঠানামা ক্রেতাদের আস্থা কিছুটা কমিয়ে দিচ্ছে।”

ডেস্ক রিপোর্ট

৩০-১০-২০২৫ রাত ১২:৮