শিরোনামঃ
ইউনূস সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি জোরালো গরুর রাখাল থেকে ব্যাংক দখলের দৌড়ে, ফের আলোচনায় লোকিত উল্লাহ নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন স্বাভাবিক ব্যাংকিংয়ে ফেরার পথে সম্মিলিত ইসলামী ব্যাংক মেঘনা নদীর ২৪১ একর জমি দখলের অভিযোগ, তদন্তে চাঞ্চল্যকর তথ্য ৫০% পেনশন সমর্পণকারী কল্যাণ সমিতির অভিষেক ও মতবিনিময় সভা বসুন্ধরায় ছিনতাইয়ের ৩৬ ঘণ্টায় প্রধান অভিযুক্ত আটক ম্যাড স্টারস ২০২৬-এ SDG গ্র্যান্ড প্রিক্স জিতল ডিবিএল সিরামিকস-এর ‘টাইলচক’    মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৬’-এ সম্মানিত ইয়াশা সোবহান জলসিঁড়ি প্রকল্পের বিরুদ্ধে রূপগঞ্জবাসীর আন্দোলনের হুঁশিয়ারি

রেমিট্যান্স বাড়ায় শক্তিশালী হচ্ছে রিজার্ভ, ডলারের দর স্থিতিশীল

#
news image

বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়ায় আবার শক্ত অবস্থানে ফিরছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। অর্থ পাচারের বিরুদ্ধে কড়াকড়ি এবং হুন্ডি কমে যাওয়ায় প্রবাসী আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

চলতি অর্থবছরের শুরু থেকে গত ১৭ ডিসেম্বর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে এক হাজার ৫০৪ কোটি ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ১৭ শতাংশ বেশি। গত অর্থবছরে প্রবাসী আয়ে প্রায় ২৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল।

রেমিট্যান্স বাড়ার ইতিবাচক প্রভাব পড়েছে ডলার বাজারেও। দীর্ঘ সময় ধরে ডলারের বিনিময় হার ১২২ টাকায় স্থিতিশীল রয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক বাজার থেকে ডলার কিনে রিজার্ভ বাড়াতে পারছে।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের সময় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নেমে গিয়েছিল ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে। অন্যদিকে, ২০২১ সালের আগস্টে দেশের ইতিহাসে প্রথমবারের মতো রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলার ছাড়িয়েছিল। পরবর্তী সময়ে রিজার্ভ থেকে ডলার বিক্রির কারণে তা ধারাবাহিকভাবে কমতে থাকে। সাম্প্রতিক প্রবণতায় আবার রিজার্ভ বাড়তে শুরু করায় অর্থনীতিতে কিছুটা স্বস্তি ফিরছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ডেস্ক রিপোর্ট

১৯-১২-২০২৫ রাত ১০:৫৭