শিরোনামঃ
ইউনূস সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি জোরালো গরুর রাখাল থেকে ব্যাংক দখলের দৌড়ে, ফের আলোচনায় লোকিত উল্লাহ নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন স্বাভাবিক ব্যাংকিংয়ে ফেরার পথে সম্মিলিত ইসলামী ব্যাংক মেঘনা নদীর ২৪১ একর জমি দখলের অভিযোগ, তদন্তে চাঞ্চল্যকর তথ্য ৫০% পেনশন সমর্পণকারী কল্যাণ সমিতির অভিষেক ও মতবিনিময় সভা বসুন্ধরায় ছিনতাইয়ের ৩৬ ঘণ্টায় প্রধান অভিযুক্ত আটক ম্যাড স্টারস ২০২৬-এ SDG গ্র্যান্ড প্রিক্স জিতল ডিবিএল সিরামিকস-এর ‘টাইলচক’    মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৬’-এ সম্মানিত ইয়াশা সোবহান জলসিঁড়ি প্রকল্পের বিরুদ্ধে রূপগঞ্জবাসীর আন্দোলনের হুঁশিয়ারি

বার্নাব্যুতে রিয়ালের জয়ের পর উত্তেজনা, ইয়ামাল–কারভাহালের মুখোমুখি সংঘর্ষ

#
news image

রোববার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে এল ক্লাসিকো শেষে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে মাঠে। রিয়াল মাদ্রিদের ২–১ গোলের জয়ের পর বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল এগিয়ে যান রিয়ালের অভিজ্ঞ ডিফেন্ডার দানি কারভাহালের সঙ্গে হাত মেলাতে। কিন্তু করমর্দনের বদলে দুইজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়।

কারভাহাল কটাক্ষভরে ইয়ামালকে বলেন, ‘তুমি অনেক বেশি কথা বলো।’ এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া এসে ইয়ামালকে ভর্ৎসনা করেন, এদুয়ার্দো কামাভিঙ্গা শান্ত করতে এগিয়ে এলে মাঠে জটলা তৈরি হয়। পরে মার্ক কাসাদো ইয়ামালকে নিয়ে টানেলের দিকে যান।

ঘটনাটি সেখানেই শেষ হয়নি। টানেলের মুখে ভিনিসিয়ুস জুনিয়র এসে ইয়ামালের সঙ্গে তর্কে জড়ান। তবে রাফিনিয়া এসে উভয় পক্ষকে শান্ত করেন।

সবকিছুর সূচনা হয়েছিল ম্যাচের আগেই। এক কিংস লিগ লাইভ শোতে ইয়ামাল রিয়াল মাদ্রিদকে নিয়ে মন্তব্য করেন— ‘রিয়াল তো সবসময় কান্নাকাটি করে আর চুরি করে।’ পরে সামাজিক যোগাযোগমাধ্যমে রিয়াল সমর্থকদের উদ্দেশ্যে পুরনো গোল উদযাপনের ছবিও পোস্ট করেন তিনি।

ম্যাচে ইয়ামাল ছিলেন সম্পূর্ণ ফর্মের বাইরে। বল হারিয়েছেন ২২ বার, শট নিতে পারেননি একবারও। সহকারী কোচ মার্কুস সোরগ বলেন, “ওর জন্য দিনটা সহজ ছিল না, দর্শকের চাপ সামলাতে শেখার সময় এখনো আসেনি।”

খেলা ডেস্ক

২৮-১০-২০২৫ রাত ১২:২৯