শিরোনামঃ
ইউনূস সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি জোরালো গরুর রাখাল থেকে ব্যাংক দখলের দৌড়ে, ফের আলোচনায় লোকিত উল্লাহ নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন স্বাভাবিক ব্যাংকিংয়ে ফেরার পথে সম্মিলিত ইসলামী ব্যাংক মেঘনা নদীর ২৪১ একর জমি দখলের অভিযোগ, তদন্তে চাঞ্চল্যকর তথ্য ৫০% পেনশন সমর্পণকারী কল্যাণ সমিতির অভিষেক ও মতবিনিময় সভা বসুন্ধরায় ছিনতাইয়ের ৩৬ ঘণ্টায় প্রধান অভিযুক্ত আটক ম্যাড স্টারস ২০২৬-এ SDG গ্র্যান্ড প্রিক্স জিতল ডিবিএল সিরামিকস-এর ‘টাইলচক’    মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৬’-এ সম্মানিত ইয়াশা সোবহান জলসিঁড়ি প্রকল্পের বিরুদ্ধে রূপগঞ্জবাসীর আন্দোলনের হুঁশিয়ারি

আ.লীগ ও জাতীয় পার্টি ছাড়া নির্বাচন হলে তা নির্বাচন হবে না: জি এম কাদের

#
news image

জাতীয় পার্টি ও আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কাকরাইলে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপজেলা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জি এম কাদের বলেন, “আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে বাদ দেওয়া হয়েছে। মাত্র তিন শতাংশ লোক নিয়ে অন্তর্বর্তী সরকার নির্বাচন করতে চাচ্ছে। এ অবস্থায় নির্বাচন করতে গেলে তা কোনো নির্বাচন হবে না।”

তিনি অভিযোগ করেন, “যে নির্বাচনের জন্য শেখ হাসিনাকে আমরা ফ্যাসিস্ট বলেছি, সেই পাতানো খেলার পুনরাবৃত্তি ঘটাচ্ছে বর্তমান সরকার। ঐক্য কমিশনের নামে অনৈক্য সৃষ্টি করা হচ্ছে— যা দেশের বিরুদ্ধে বড় ষড়যন্ত্র।”

জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, “অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ নয়। যাদের নিজস্ব দল আছে, তারা তত্ত্বাবধায়ক হতে পারে না। শেখ হাসিনার মতো বিশ্বসমর্থিত নেতা টিকতে পারেননি, সেখানে এই পাতানো সরকার দুই মিনিটও টিকবে না।”

তিনি আরও বলেন, “জাতীয় পার্টি ও আওয়ামী লীগকে বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে। প্রশাসনিক আদেশে আওয়ামী লীগকে বাদ দেওয়া কোনো আইনি প্রক্রিয়া নয়। দোষী সাব্যস্ত না করে এমন সিদ্ধান্ত গ্রহণ বেআইনি।”

সভায় দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেন, দেশে এখন ঐকমত্যের অভাব ও রাজনৈতিক বিভাজন চরমে পৌঁছেছে। নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্দলীয় বা সর্বদলীয় তত্ত্বাবধায়ক সরকার দরকার। জাতীয় পার্টি ছাড়া নির্বাচন করার চেষ্টা হলে তা প্রতিহত করা হবে।

ডেস্ক রিপোর্ট

২৪-১০-২০২৫ রাত ১২:১৮