শিরোনামঃ
ইউনূস সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি জোরালো গরুর রাখাল থেকে ব্যাংক দখলের দৌড়ে, ফের আলোচনায় লোকিত উল্লাহ নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন স্বাভাবিক ব্যাংকিংয়ে ফেরার পথে সম্মিলিত ইসলামী ব্যাংক মেঘনা নদীর ২৪১ একর জমি দখলের অভিযোগ, তদন্তে চাঞ্চল্যকর তথ্য ৫০% পেনশন সমর্পণকারী কল্যাণ সমিতির অভিষেক ও মতবিনিময় সভা বসুন্ধরায় ছিনতাইয়ের ৩৬ ঘণ্টায় প্রধান অভিযুক্ত আটক ম্যাড স্টারস ২০২৬-এ SDG গ্র্যান্ড প্রিক্স জিতল ডিবিএল সিরামিকস-এর ‘টাইলচক’    মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৬’-এ সম্মানিত ইয়াশা সোবহান জলসিঁড়ি প্রকল্পের বিরুদ্ধে রূপগঞ্জবাসীর আন্দোলনের হুঁশিয়ারি

লালবাগে বড় গণসংযোগ; রিয়াজ উদ্দিন আহমেদ বলেন- ‘পিন্টুর হত্যার বিচার চাই’

#
news image

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে লালবাগে প্রচণ্ড জনসমাগমে বিএনপির (ভিক্টোরিয়া) নেতা রিয়াজ উদ্দিন আহমেদ একটি বড় গণসংযোগ করেন। তিনি সাধারণ মানুষের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারমান তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করেন এবং নিজে স্থানীয় বাসিন্দাদের সাথে সরাসরি কথা বলেন।

রিয়াজ উদ্দিন আহমেদ, যিনি ছাত্রদলের সাবেক নেতা ও প্রয়াত সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ পিন্টুর ছোট ভাই, ওই এলাকার মানুষের উদ্দেশ্যে বলেন, তার বড় ভাই ছিলেন সারাদেশের গণমানুষের নেতা। তিনি দাবি করেন, ‘শহীদ জিয়াউর রহমান ও বিএনপির আদর্শে’ পিন্টু জীবন উৎসর্গ করেছিলেন এবং দেশে গণতন্ত্রের জন্য লড়েছেন। রিয়াজ উদ্দিন আরো বলেন, “গণতন্ত্র হত্যাকারীরা আমার ভাইয়ের জনপ্রিয়তা দেখে তাকে জেলখানায় অমানুষিক নির্যাতনের মাধ্যমে হত্যা করেছে — এই হত্যার বিচার এই বাংলার মাটিতেই হওয়ার দাবি আমরা রাখি।”

ঢাকা-৭ (চকবাজার, কোতোয়ালি, বংশাল, কামরাঙ্গীরচর ও লালবাগ) আসনের রাজনৈতিক প্রেক্ষাপট উল্লেখ করে রিয়াজ উদ্দিন বলেন, তিনি যদি দলের সম্পূর্ণ আস্থা পান, তবে তিনি ঢাকা-৭ আসনকে ‘অভিভাবক দেশনায়ক তারেক রহমানের হাতে উপহার’ দিতে চান। তিনি আশা প্রকাশ করেন, এলাকার মানুষের কল্যাণে নিজেকে কাজে লাগাতে পারবেন।

নিজস্ব প্রতিবেদক

২১-১০-২০২৫ রাত ১১:১০