শিরোনামঃ
ইউনূস সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি জোরালো গরুর রাখাল থেকে ব্যাংক দখলের দৌড়ে, ফের আলোচনায় লোকিত উল্লাহ নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন স্বাভাবিক ব্যাংকিংয়ে ফেরার পথে সম্মিলিত ইসলামী ব্যাংক মেঘনা নদীর ২৪১ একর জমি দখলের অভিযোগ, তদন্তে চাঞ্চল্যকর তথ্য ৫০% পেনশন সমর্পণকারী কল্যাণ সমিতির অভিষেক ও মতবিনিময় সভা বসুন্ধরায় ছিনতাইয়ের ৩৬ ঘণ্টায় প্রধান অভিযুক্ত আটক ম্যাড স্টারস ২০২৬-এ SDG গ্র্যান্ড প্রিক্স জিতল ডিবিএল সিরামিকস-এর ‘টাইলচক’    মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৬’-এ সম্মানিত ইয়াশা সোবহান জলসিঁড়ি প্রকল্পের বিরুদ্ধে রূপগঞ্জবাসীর আন্দোলনের হুঁশিয়ারি

ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলনের পর জামায়াতের জরুরি বৈঠক আজ

#
news image

ইসলামী আন্দোলন বাংলাদেশের সংবাদ সম্মেলনের পরিপ্রেক্ষিতে জরুরি বৈঠকে বসছে জামায়াতের নীতি নির্ধারণী ফোরাম। তবে ফাঁকা রাখা ৪৭টি আসনের বিষয়ে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে না জামায়াতসহ ১০ দল।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টায় মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকে বসবেন দলের নির্বাহী পরিষদের সদস্যরা এবং আসন সমঝোতার দায়িত্বে থাকা নেতারা। এরপর ১০ দলের লিয়াজোঁ কমিটির বৈঠক হওয়ার কথাও রয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাতে জামায়াত, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১০ দল ২৫৩ আসনে সমঝোতার ঘোষণা দেয়। তখন জানানো হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে আলোচনা এখনো চলমান।

তবে শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলন করে জামায়াতের অসহযোগিতার অভিযোগ তুলে ২৬৮ আসনে এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই সঙ্গে বাকি ৩২ আসনে বিএনপি ও জাতীয় পার্টি বাদে সমমনা দলগুলোর প্রার্থীদের সমর্থনের কথাও জানায় দলটি।

এদিকে দলীয় সূত্রে জানা গেছে, ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নেতৃবৃন্দের সঙ্গেও আজ বৈঠকে বসতে পারে ১০ দলের নেতারা। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত দলটিকে ১১ দলীয় জোটে রাখার চেষ্টা চালানো হবে। শেষ পর্যন্ত আলোচনা ব্যর্থ হলে ফাঁকা রাখা ৪৭ আসনে পরবর্তী সমঝোতার ভিত্তিতে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে ১০ দল।

নিজস্ব প্রতিনিধি

১৭-১-২০২৬ সকাল ৯:৩৩