শিরোনামঃ
ইউনূস সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি জোরালো গরুর রাখাল থেকে ব্যাংক দখলের দৌড়ে, ফের আলোচনায় লোকিত উল্লাহ নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন স্বাভাবিক ব্যাংকিংয়ে ফেরার পথে সম্মিলিত ইসলামী ব্যাংক মেঘনা নদীর ২৪১ একর জমি দখলের অভিযোগ, তদন্তে চাঞ্চল্যকর তথ্য ৫০% পেনশন সমর্পণকারী কল্যাণ সমিতির অভিষেক ও মতবিনিময় সভা বসুন্ধরায় ছিনতাইয়ের ৩৬ ঘণ্টায় প্রধান অভিযুক্ত আটক ম্যাড স্টারস ২০২৬-এ SDG গ্র্যান্ড প্রিক্স জিতল ডিবিএল সিরামিকস-এর ‘টাইলচক’    মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৬’-এ সম্মানিত ইয়াশা সোবহান জলসিঁড়ি প্রকল্পের বিরুদ্ধে রূপগঞ্জবাসীর আন্দোলনের হুঁশিয়ারি

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই: জামায়াত

#
news image

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, কোনো প্রার্থীকে অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হচ্ছে, আবার কাউকে দেওয়া হচ্ছে না।

বুধবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, মেজর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আচরণে সমতা থাকা উচিত। নির্বাচন কমিশন নীতিগতভাবে এ বিষয়ে একমত হয়েছে বলেও জানান তিনি।

সিসিটিভি ব্যবহারের বিষয়ে জামায়াতের প্রস্তাবের জবাবে কমিশন ক্যামেরা চালু করার আশ্বাস দিয়েছে বলে জানান তাহের। তিনি সতর্ক করে বলেন, সাজানো নির্বাচন হলে দেশ অস্তিত্ব সংকটে পড়বে।

বৈঠকে জামায়াতের ছয় সদস্যের প্রতিনিধি দলে ছিলেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নেতারা।

ডেস্ক রিপোর্ট

৮-১-২০২৬ রাত ১২:২৫