শিরোনামঃ
ইউনূস সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি জোরালো গরুর রাখাল থেকে ব্যাংক দখলের দৌড়ে, ফের আলোচনায় লোকিত উল্লাহ নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন স্বাভাবিক ব্যাংকিংয়ে ফেরার পথে সম্মিলিত ইসলামী ব্যাংক মেঘনা নদীর ২৪১ একর জমি দখলের অভিযোগ, তদন্তে চাঞ্চল্যকর তথ্য ৫০% পেনশন সমর্পণকারী কল্যাণ সমিতির অভিষেক ও মতবিনিময় সভা বসুন্ধরায় ছিনতাইয়ের ৩৬ ঘণ্টায় প্রধান অভিযুক্ত আটক ম্যাড স্টারস ২০২৬-এ SDG গ্র্যান্ড প্রিক্স জিতল ডিবিএল সিরামিকস-এর ‘টাইলচক’    মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৬’-এ সম্মানিত ইয়াশা সোবহান জলসিঁড়ি প্রকল্পের বিরুদ্ধে রূপগঞ্জবাসীর আন্দোলনের হুঁশিয়ারি

স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির গুলিতে নিহত, আহত ১

#
news image

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার রাত সোয়া ৮টার দিকে রাজধানীর বসুন্ধরা সিটির পেছনে তেজতুরি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় সুফিয়ান বেপারি মাসুদ (৫০) নামে আরেকজন গুলিবিদ্ধ হন। তার পাঁজরে গুলি লাগে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডিএমপির তেজগাঁও বিভাগের এডিসি ফজলুল করিম জানান, স্টার কাবাবের পাশের একটি গলিতে দুর্বৃত্তরা মুছাব্বিরকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে বিআরবি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার পেটে তিন রাউন্ড গুলি লেগেছিল।

ঘটনার প্রতিবাদে রাতে কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা মোড়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন বিএনপি নেতাকর্মীরা। পুলিশ বলছে, হত্যাকাণ্ডের কারণ জানতে তদন্ত চলছে।

নিজস্ব প্রতিবেদক

৮-১-২০২৬ রাত ১২:৭