শিরোনামঃ
আন্তর্দেশীয় বিয়ের আড়ালে নারী পাচার, এখনই সতর্ক হতে হবে ময়মনসিংহে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভূমিকম্প বিকল্পে টেকসই জরুরি কমিউনিকেশন এক্সারসাইজ মহড়া অনুষ্ঠিত  কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন কক্সবাজারে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩১ ভরি স্বর্ণালংকারসহ দুইজন চোরাচালানকারীকে আটক করেছে কোস্ট গার্ড। রাষ্ট্রপতির একান্ত সচিব পদে ঠাকুরগাঁওয়ের আউয়াল আহমেদ পরীমণির গাড়ি বিতর্ক: ‘মাসরুর’ নামের বিভ্রান্তির মধ্যে সোশ্যাল মিডিয়া ভারতের সঙ্গে সম্পর্ক: প্রধানমন্ত্রীকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে রাজনৈতিক প্রশ্রয়ে উগ্রবাদের পুনরুত্থান ও রাষ্ট্রের ভবিষ্যৎ একাত্তর নিয়ে নতুন বয়ান, পুরোনো প্রশ্নের উত্তর কোথায় এক ছাদের নিচে আরবের স্বাদ: বিয়ন্ড বুফেতে বিশেষ ফুড ফেস্টিভ্যাল

নির্বাচন ও গণভোট সামনে রেখে সর্বোচ্চ সাইবার নিরাপত্তার নির্দেশ প্রধান উপদেষ্টা ড. ইউনূসের

#
news image

আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সব ধরনের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সিকে নির্দেশ দিয়েছেন জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

রোববার (২৮ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের সভায় এ নির্দেশনা দেওয়া হয়।

সভায় প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনকে কেন্দ্র করে তথ্যপ্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো এবং সব ধরনের সাইবার অপরাধ কঠোরভাবে মোকাবিলা করা জরুরি। নাগরিক সেবার গুরুত্বপূর্ণ খাতগুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে সাইবার নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনাও দেন তিনি।

তিনি আরও বলেন, সরকার নাগরিক সেবাগুলো অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসছে। এসব সেবা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে সাইবার নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হবে।

প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নিয়মিত সফটওয়্যার ও হার্ডওয়্যার হালনাগাদ এবং জনবল দক্ষতা বৃদ্ধির নির্দেশ দেন। পাশাপাশি সাইবার সুরক্ষার মান যাচাইয়ে প্রতিষ্ঠান ও জনবলকে একটি রেটিং পদ্ধতির আওতায় আনার কথাও বলেন।

সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানান, ব্যাংকিং খাতে সাইবার নিরাপত্তা জোরদারে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে এবং আরও কার্যক্রম চলমান রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

২৮-১২-২০২৫ রাত ১১:৩২