শিরোনামঃ
ইউনূস সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি জোরালো গরুর রাখাল থেকে ব্যাংক দখলের দৌড়ে, ফের আলোচনায় লোকিত উল্লাহ নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন স্বাভাবিক ব্যাংকিংয়ে ফেরার পথে সম্মিলিত ইসলামী ব্যাংক মেঘনা নদীর ২৪১ একর জমি দখলের অভিযোগ, তদন্তে চাঞ্চল্যকর তথ্য ৫০% পেনশন সমর্পণকারী কল্যাণ সমিতির অভিষেক ও মতবিনিময় সভা বসুন্ধরায় ছিনতাইয়ের ৩৬ ঘণ্টায় প্রধান অভিযুক্ত আটক ম্যাড স্টারস ২০২৬-এ SDG গ্র্যান্ড প্রিক্স জিতল ডিবিএল সিরামিকস-এর ‘টাইলচক’    মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৬’-এ সম্মানিত ইয়াশা সোবহান জলসিঁড়ি প্রকল্পের বিরুদ্ধে রূপগঞ্জবাসীর আন্দোলনের হুঁশিয়ারি

বংশপরম্পরায় ২৫ বছর মসজিদে নববীর মুয়াজ্জিন, শোকস্তব্ধ মুসলিম বিশ্ব

#
news image

মসজিদে নববীর মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমানের ইন্তেকালে বিশ্বজুড়ে মুসলিম সমাজে শোকের ছায়া নেমে এসেছে। প্রায় ২৫ বছর ধরে তিনি নিষ্ঠার সঙ্গে মদিনার পবিত্র মসজিদে নববীতে আজানের দায়িত্ব পালন করেন।

ইনসাইড দ্য হারামাইন জানায়, ১৪২২ হিজরি (২০০১ খ্রিষ্টাব্দ) সালে শেখ ফয়সাল নোমান মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে নিযুক্ত হন। তিনি বংশপরম্পরায় এই দায়িত্ব পালন করেন। তার দাদা মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন এবং তার বাবা মাত্র ১৪ বছর বয়সেই এই পবিত্র দায়িত্ব গ্রহণ করেন।

১৪২২ থেকে ১৪৪৭ হিজরি পর্যন্ত দীর্ঘ সময় ধরে তিনি মসজিদে নববীতে দায়িত্ব পালন করেন। তার কণ্ঠে উচ্চারিত আজান বিশ্বের কোটি মুসলমানকে নামাজের আহ্বানে একত্র করত।

ধর্মপ্রাণ মুসলমানরা তাকে একজন আদর্শ খাদেম, বিনয়ী আলেম ও আজানের মাধ্যমে ইসলামের সৌন্দর্য তুলে ধরা একজন অনন্য ব্যক্তিত্ব হিসেবে স্মরণ করছেন।

আন্তর্জাতিক ডেস্ক

২৪-১২-২০২৫ রাত ১২:৬