শিরোনামঃ
ইউনূস সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি জোরালো গরুর রাখাল থেকে ব্যাংক দখলের দৌড়ে, ফের আলোচনায় লোকিত উল্লাহ নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন স্বাভাবিক ব্যাংকিংয়ে ফেরার পথে সম্মিলিত ইসলামী ব্যাংক মেঘনা নদীর ২৪১ একর জমি দখলের অভিযোগ, তদন্তে চাঞ্চল্যকর তথ্য ৫০% পেনশন সমর্পণকারী কল্যাণ সমিতির অভিষেক ও মতবিনিময় সভা বসুন্ধরায় ছিনতাইয়ের ৩৬ ঘণ্টায় প্রধান অভিযুক্ত আটক ম্যাড স্টারস ২০২৬-এ SDG গ্র্যান্ড প্রিক্স জিতল ডিবিএল সিরামিকস-এর ‘টাইলচক’    মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৬’-এ সম্মানিত ইয়াশা সোবহান জলসিঁড়ি প্রকল্পের বিরুদ্ধে রূপগঞ্জবাসীর আন্দোলনের হুঁশিয়ারি

বাংলাদেশ পরিস্থিতিতে ভারতের হস্তক্ষেপ দাবি বাংলা পক্ষের, পুলিশের বাধা

#
news image

বাংলাদেশের চলমান পরিস্থিতিতে ভারতের সরাসরি হস্তক্ষেপ দাবি করেছে পশ্চিমবঙ্গভিত্তিক সংগঠন ‘বাংলা পক্ষ’। শনিবার কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের দিকে মিছিল করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়ে সংগঠনটির নেতাকর্মীরা।

সংগঠনটির কর্ণধার গর্গ চ্যাটার্জি বলেন, ১৯৭১ সালে ভারত যেভাবে বাংলাদেশের পরিস্থিতিতে হস্তক্ষেপ করেছিল, বর্তমান পরিস্থিতিতেও তেমন ভূমিকা নেওয়া প্রয়োজন। তাঁর দাবি, বাংলাদেশের মাটিতে হিন্দুসহ সংখ্যালঘুদের ওপর যে হামলার অভিযোগ রয়েছে, তা গোটা বিশ্বের সামনে তুলে ধরা হবে।

পুলিশি বাধা প্রসঙ্গে গর্গ চ্যাটার্জি বলেন, তারা কোনো দূতাবাসে হামলা বা ধ্বংস করতে যাননি, বরং একটি বার্তা দিতে চেয়েছিলেন। তিনি আরও বলেন, জেনেভা কনভেনশন অনুযায়ী ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস ভারতের নিজস্ব এলাকা হিসেবে বিবেচিত, সেখানে কোনো হামলা হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, কলকাতার পুলিশ অযথা তাদের মিছিল আটকে দিয়েছে। তবে পুলিশ বলছে, কূটনৈতিক স্থাপনার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

২১-১২-২০২৫ রাত ১২:১০