শিরোনামঃ
আন্তর্দেশীয় বিয়ের আড়ালে নারী পাচার, এখনই সতর্ক হতে হবে ময়মনসিংহে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভূমিকম্প বিকল্পে টেকসই জরুরি কমিউনিকেশন এক্সারসাইজ মহড়া অনুষ্ঠিত  কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন কক্সবাজারে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩১ ভরি স্বর্ণালংকারসহ দুইজন চোরাচালানকারীকে আটক করেছে কোস্ট গার্ড। রাষ্ট্রপতির একান্ত সচিব পদে ঠাকুরগাঁওয়ের আউয়াল আহমেদ পরীমণির গাড়ি বিতর্ক: ‘মাসরুর’ নামের বিভ্রান্তির মধ্যে সোশ্যাল মিডিয়া ভারতের সঙ্গে সম্পর্ক: প্রধানমন্ত্রীকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে রাজনৈতিক প্রশ্রয়ে উগ্রবাদের পুনরুত্থান ও রাষ্ট্রের ভবিষ্যৎ একাত্তর নিয়ে নতুন বয়ান, পুরোনো প্রশ্নের উত্তর কোথায় এক ছাদের নিচে আরবের স্বাদ: বিয়ন্ড বুফেতে বিশেষ ফুড ফেস্টিভ্যাল

দেশের সহিংস পরিস্থিতিতে উদ্বেগ বিলসের, সরকারের প্রতি দ্রুত পদক্ষেপের আহ্বান

#
news image

দেশের সাম্প্রতিক সহিংসতা ও অস্থির পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত ও যথাযথ পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস)।

শনিবার সংগঠনটির পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের অন্যতম নেতা শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড দেশের রাজনৈতিক ও সামাজিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করেছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে বিলস।

বিলসের নির্বাহী পরিচালক ও শ্রম সংস্কার কমিশন–২০২৪-এর প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ বলেন, সাম্প্রতিক সময়ে বিক্ষোভ ও প্রতিবাদের নামে বিভিন্ন গণমাধ্যমে হামলা, অগ্নিসংযোগ, সাংবাদিকদের হুমকি, সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে ভাঙচুর, ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড এবং রাজনৈতিক নেতাদের বাড়িতে হামলার ঘটনা গভীর উদ্বেগজনক।

তিনি দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা, সাংবাদিক নুরুল কবিরকে হেনস্তা, ছায়ানট ভবন ও নালন্দা বিদ্যালয়ে ভাঙচুর, উদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয়ে অগ্নিসংযোগ, খুলনায় সাংবাদিক হত্যা এবং ময়মনসিংহের ভালুকায় এক পোশাক শ্রমিককে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনার তীব্র নিন্দা জানান।

সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ বলেন, দেশের জনগণের জানমাল রক্ষা করা সরকারের মৌলিক দায়িত্ব। এ ক্ষেত্রে সরকারের নিষ্ক্রিয়তা উদ্বেগজনক। তিনি অবিলম্বে নিরপেক্ষ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

ডেস্ক রিপোর্ট

২০-১২-২০২৫ রাত ১১:৪২