শিরোনামঃ
আন্তর্দেশীয় বিয়ের আড়ালে নারী পাচার, এখনই সতর্ক হতে হবে ময়মনসিংহে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভূমিকম্প বিকল্পে টেকসই জরুরি কমিউনিকেশন এক্সারসাইজ মহড়া অনুষ্ঠিত  কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন কক্সবাজারে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩১ ভরি স্বর্ণালংকারসহ দুইজন চোরাচালানকারীকে আটক করেছে কোস্ট গার্ড। রাষ্ট্রপতির একান্ত সচিব পদে ঠাকুরগাঁওয়ের আউয়াল আহমেদ পরীমণির গাড়ি বিতর্ক: ‘মাসরুর’ নামের বিভ্রান্তির মধ্যে সোশ্যাল মিডিয়া ভারতের সঙ্গে সম্পর্ক: প্রধানমন্ত্রীকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে রাজনৈতিক প্রশ্রয়ে উগ্রবাদের পুনরুত্থান ও রাষ্ট্রের ভবিষ্যৎ একাত্তর নিয়ে নতুন বয়ান, পুরোনো প্রশ্নের উত্তর কোথায় এক ছাদের নিচে আরবের স্বাদ: বিয়ন্ড বুফেতে বিশেষ ফুড ফেস্টিভ্যাল

চট্টগ্রাম–রানং সরাসরি নৌপথ ও এফটিএ আলোচনায় আগ্রহ থাইল্যান্ডের

#
news image

বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বাণিজ্য ও যোগাযোগ আরও সম্প্রসারণের সম্ভাবনা তৈরি হয়েছে। থাইল্যান্ডের নবনিযুক্ত রাষ্ট্রদূত থিথিপর্ন চিরাসাওয়াদি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে সরাসরি নৌপথ চালু এবং মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনার আগ্রহের কথা জানিয়েছেন।

রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত সাক্ষাতে থাই রাষ্ট্রদূত বলেন, থাইল্যান্ডের রানং বন্দর ও বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের মধ্যে সরাসরি নৌপথ চালুর পরিকল্পনা রয়েছে। আগামী ফেব্রুয়ারিতে দুই দেশের শিপিং কর্তৃপক্ষের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শেষে মার্চে এই সেবা চালু হতে পারে।

সাক্ষাতে অধ্যাপক ইউনূস আসিয়ানে বাংলাদেশের সদস্যপদ অর্জনের গুরুত্ব তুলে ধরে বলেন, এটি দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে সংযোগ জোরদার করবে। এ লক্ষ্যে বাংলাদেশ ইতোমধ্যে আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার আবেদন করেছে।

প্রধান উপদেষ্টা বাংলাদেশি নাগরিকদের জন্য থাইল্যান্ডে আরও বেশি ভিসা ইস্যুর প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন। চিকিৎসা, ব্যবসা, শিক্ষা ও পর্যটনে বাংলাদেশিদের থাইল্যান্ডমুখী যাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে তিনি জানান।

সাক্ষাৎকালে এসডিজি-বিষয়ক মুখ্য সমন্বয়ক ও জ্যেষ্ঠ সচিব লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক

১৪-১২-২০২৫ রাত ১১:৩৬