শিরোনামঃ
রাজপথের রাজনীতি নাকি গণতান্ত্রিক প্রতিযোগিতা? কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার সমাজকল্যাণ সম্পাদক নির্বাচিত হলেন নাগরিক টিভির হাবিবুর রহমান বাবু মুক্তিযুদ্ধের সত্যের মুখোমুখি রাজনীতি গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী শুক্রবার শিল্পকলায় ‘ট্রায়াল অব সূর্যসেন’ এর ৪৪তম মঞ্চায়ন  পূর্ব পাকিস্তানের জমিন থেকে স্বাধীন বাংলাদেশ: রক্ত, সংগ্রাম ও গণতন্ত্রের পথচলা ইজতেমা সহিংসতা মামলার তদন্তে ধীরগতি, নিরপেক্ষ তদন্তের দাবি বন্যার দুর্যোগে জাতীয় ঐক্যের বিকল্প নেই সাংবাদিকতায় স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন হাবিবুর রহমান বাবু মেটা-গুগলের ব্যবসা বাংলাদেশে, কিন্তু জবাবদিহিতা কোথায়?

নথিপত্রহীন জ্বালানি পরিবহন, ১৮ বিদেশি ক্রুসহ ট্যাঙ্কার আটক ইরানের জলসীমায়

#
news image

ইরানের জলসীমায় আটক বিদেশি জ্বালানি তেল ট্যাঙ্কারটিতে বৈধ সামুদ্রিক নথিপত্র ও জ্বালানি কার্গোর কোনো বিল অব লোডিং পাওয়া যায়নি বলে জানিয়েছে দেশটির বিচার বিভাগ।

হরমোজগান প্রদেশের প্রধান বিচারপতি মোজতবা গাহরেমান জানান, ট্যাঙ্কারটি সব নেভিগেশন ও নেভিগেশন সহায়ক ব্যবস্থা বন্ধ করে চলাচল করছিল। থামার নির্দেশ উপেক্ষা করে পালানোর চেষ্টা, রাডার বন্ধ রাখা এবং জব্দের সময় ইচ্ছাকৃতভাবে জাহাজের সরঞ্জাম ক্ষতিগ্রস্ত করার মতো একাধিক গুরুতর নিয়ম লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে।

ট্যাঙ্কারে থাকা ৬০ লাখ লিটার চোরাই জ্বালানি প্রায় ২০০টি ছোট জাহাজ অথবা দুই হাজার নিসান পিকআপ ট্রাকের ধারণক্ষমতার সমান বলে জানান তিনি।

এ ঘটনায় জাস্ক কাউন্টির পাবলিক অ্যান্ড রেভলিউশনারি প্রসিকিউটর অফিসে মামলা দায়ের করা হয়েছে। ট্যাঙ্কারের ক্যাপ্টেন ও ১৮ জন ক্রুকে নজরদারিতে রাখা হয়েছে। ক্রুদের মধ্যে ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশের নাগরিক রয়েছেন, তবে দেশভিত্তিক সংখ্যা জানানো হয়নি।

তদন্ত শেষে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ইরানি বার্তা সংস্থা ইরনা ও ফার্সনিউজ।

আন্তার্জাতিক ডেস্ক

১৪-১২-২০২৫ রাত ১২:৫