শিরোনামঃ
আন্তর্দেশীয় বিয়ের আড়ালে নারী পাচার, এখনই সতর্ক হতে হবে ময়মনসিংহে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভূমিকম্প বিকল্পে টেকসই জরুরি কমিউনিকেশন এক্সারসাইজ মহড়া অনুষ্ঠিত  কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন কক্সবাজারে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩১ ভরি স্বর্ণালংকারসহ দুইজন চোরাচালানকারীকে আটক করেছে কোস্ট গার্ড। রাষ্ট্রপতির একান্ত সচিব পদে ঠাকুরগাঁওয়ের আউয়াল আহমেদ পরীমণির গাড়ি বিতর্ক: ‘মাসরুর’ নামের বিভ্রান্তির মধ্যে সোশ্যাল মিডিয়া ভারতের সঙ্গে সম্পর্ক: প্রধানমন্ত্রীকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে রাজনৈতিক প্রশ্রয়ে উগ্রবাদের পুনরুত্থান ও রাষ্ট্রের ভবিষ্যৎ একাত্তর নিয়ে নতুন বয়ান, পুরোনো প্রশ্নের উত্তর কোথায় এক ছাদের নিচে আরবের স্বাদ: বিয়ন্ড বুফেতে বিশেষ ফুড ফেস্টিভ্যাল

তপশিল ঘোষণার পর ইসি কার্যালয়ে হামলা, শীর্ষ কর্মকর্তাদের নিরাপত্তা জোরদারের নির্দেশ

#
news image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার পর নির্বাচন কমিশনের বিভিন্ন কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনার প্রেক্ষিতে শীর্ষ নির্বাচন কর্মকর্তাদের নিরাপত্তা জোরদারের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন, চার নির্বাচন কমিশনার এবং ইসি সচিবালয়ের সিনিয়র সচিবের জন্য বিশেষ নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে চিঠি দিয়েছে ইসি। একই সঙ্গে সারাদেশে মাঠপর্যায়ের নির্বাচন অফিসগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।

ইসি সূত্র জানায়, শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে পাঠানো চিঠিতে নির্বাচনকালীন সময়ে সিইসির জন্য অতিরিক্ত একটি গাড়িসহ পুলিশি নিরাপত্তা দেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবের বাসভবন এবং অফিস যাতায়াতের সময় সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।

অন্য চিঠিতে পুলিশের মহাপরিদর্শককে জানানো হয়, ১১ ডিসেম্বর নির্বাচনের সময়সূচি ঘোষণার পর দুর্বৃত্তরা লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিস ও পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসে অগ্নিসংযোগ করেছে। এসব ঘটনার পর সারাদেশে নির্বাচন কমিশনের মাঠপর্যায়ের কার্যালয়গুলো ঝুঁকিতে রয়েছে।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, একটি সুষ্ঠু ও নিরাপদ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে নির্বাচন সংশ্লিষ্ট সব কার্যালয় ও কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এজন্য মাঠপর্যায়ে প্রয়োজনীয়সংখ্যক পুলিশ ফোর্স মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

১৩-১২-২০২৫ রাত ১১:৪৬