শিরোনামঃ
ইউনূস সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি জোরালো গরুর রাখাল থেকে ব্যাংক দখলের দৌড়ে, ফের আলোচনায় লোকিত উল্লাহ নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন স্বাভাবিক ব্যাংকিংয়ে ফেরার পথে সম্মিলিত ইসলামী ব্যাংক মেঘনা নদীর ২৪১ একর জমি দখলের অভিযোগ, তদন্তে চাঞ্চল্যকর তথ্য ৫০% পেনশন সমর্পণকারী কল্যাণ সমিতির অভিষেক ও মতবিনিময় সভা বসুন্ধরায় ছিনতাইয়ের ৩৬ ঘণ্টায় প্রধান অভিযুক্ত আটক ম্যাড স্টারস ২০২৬-এ SDG গ্র্যান্ড প্রিক্স জিতল ডিবিএল সিরামিকস-এর ‘টাইলচক’    মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৬’-এ সম্মানিত ইয়াশা সোবহান জলসিঁড়ি প্রকল্পের বিরুদ্ধে রূপগঞ্জবাসীর আন্দোলনের হুঁশিয়ারি

ভারত নিয়ে ট্রাম্পের নীতি নিয়ে ক্ষোভ বাড়ছে—অধ্যাপক আশুতোষের তীব্র সমালোচনা

#
news image

ভারত নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন অবস্থান ও বিতর্কিত বক্তব্যে দেশটিতে ক্ষোভ বাড়ছে। ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্ট–এ প্রকাশিত এক নিবন্ধে যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটির অধ্যাপক আশুতোষ ভার্সন সরাসরি ট্রাম্পের বৈদেশিক নীতির সমালোচনা করেছেন।

তিনি বলেন, ট্রাম্পের কাছে ভারতের গুরুত্ব কেবল ইন্দো-প্যাসিফিক নিরাপত্তায় সীমাবদ্ধ। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর ট্রাম্প বৈদেশিক নীতিকে স্বভাবসিদ্ধ আচরণ নয়, বরং একটি কৌশলগত কাঠামোর মধ্যে সাজিয়েছেন বলে পর্যবেক্ষকরা মনে করেন।

৪ ডিসেম্বর প্রকাশিত যুক্তরাষ্ট্রের নতুন জাতীয় নিরাপত্তা কৌশলের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এই নথিটি ট্রাম্প প্রশাসনের কৌশলগত বিশ্বদৃষ্টিভঙ্গি স্পষ্ট করেছে। এতে পশ্চিম ইউরোপ, চীন, লাতিন আমেরিকা ও মধ্যপ্রাচ্যকে অগ্রাধিকার দেওয়া হলেও ভারত উল্লেখযোগ্যভাবে স্থান পায়নি।

নিবন্ধে আরও বলা হয়, ট্রাম্পের সাম্প্রতিক শুল্কনীতি, বিশেষ করে ভারতীয় পণ্যে শুল্ক আরোপের হুমকি, দুই দেশের সম্পর্ককে নতুন করে চাপের মুখে ফেলছে। এর ফলে দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনাও আরও জটিল হয়ে উঠতে পারে।

আন্তর্জাতিক ডেস্ক

১০-১২-২০২৫ রাত ১১:১৭