শিরোনামঃ
বসুন্ধরা স্পোর্টস সিটির বাস্কেটবল কোর্ট পরিদর্শনে ফেডারেশনের শীর্ষ কর্মকর্তারা মুগদায় বসুন্ধরা শুভসংঘের মাদকবিরোধী আলোচনা ও শপথ ঈদের আনন্দ ভাগাভাগি: মৌলভীবাজারে গরিব, দুস্থ ও অসহায় মানুষের পাশে বসুন্ধরা শুভসংঘ  মিরপুরে প্রতিবন্ধী বেলু ও অসহায় শাহানার পাশে বসুন্ধরা শুভসংঘ অ্যাডভোকেট জাকির হোসেন দেশবাসীর কাছে দোয়া চায় বিড়ির শুল্ক বৃদ্ধি না করাসহ পাঁচ দাবিতে পাবনায় শ্রমিকদের মানববন্ধন জুয়ার আগুনে পুড়ছে জীবন, কার্যকর উদ্যোগ শূন্য মোতালেব প্লাজা দখলচেষ্টার অভিযোগ গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বগুড়ায় সেলাই মেশিন বিতরণ

গণঅভ্যুত্থানের দুই নায়ক সরে দাঁড়ালেন, নির্বাচন তফসিলে কার্যকর পদত্যাগ

#
news image

অন্তর্বর্তী সরকারের দুই আলোচিত উপদেষ্টা—মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া—বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পদত্যাগপত্র জমা দিয়ে দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস পদত্যাগপত্র গ্রহণ করে জানান, নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর থেকেই এটি কার্যকর হবে।

জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণ এই দুই ছাত্রনেতার পদত্যাগ রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। অভ্যুত্থানের পর রাষ্ট্র গঠনের রূপান্তরপর্বে তাঁদের ভূমিকা ছিল দৃশ্যমান। প্রধান উপদেষ্টা তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তাঁদের অবদান জাতি মনে রাখবে।

বিশ্লেষকদের মতে, তফসিল ঘোষণার আগমুহূর্তে দুই উপদেষ্টার পদত্যাগ অন্তর্বর্তী সরকারের কাঠামো ও ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করবে। সামনে নির্বাচনী পরিবেশে তরুণ প্রজন্মের ভূমিকা—এখন আরও গুরুত্ব পেয়েছে।

নিজস্ব প্রতিবেদক

১০-১২-২০২৫ রাত ১০:৫৬