শিরোনামঃ
আন্তর্দেশীয় বিয়ের আড়ালে নারী পাচার, এখনই সতর্ক হতে হবে ময়মনসিংহে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভূমিকম্প বিকল্পে টেকসই জরুরি কমিউনিকেশন এক্সারসাইজ মহড়া অনুষ্ঠিত  কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন কক্সবাজারে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩১ ভরি স্বর্ণালংকারসহ দুইজন চোরাচালানকারীকে আটক করেছে কোস্ট গার্ড। রাষ্ট্রপতির একান্ত সচিব পদে ঠাকুরগাঁওয়ের আউয়াল আহমেদ পরীমণির গাড়ি বিতর্ক: ‘মাসরুর’ নামের বিভ্রান্তির মধ্যে সোশ্যাল মিডিয়া ভারতের সঙ্গে সম্পর্ক: প্রধানমন্ত্রীকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে রাজনৈতিক প্রশ্রয়ে উগ্রবাদের পুনরুত্থান ও রাষ্ট্রের ভবিষ্যৎ একাত্তর নিয়ে নতুন বয়ান, পুরোনো প্রশ্নের উত্তর কোথায় এক ছাদের নিচে আরবের স্বাদ: বিয়ন্ড বুফেতে বিশেষ ফুড ফেস্টিভ্যাল

আজই প্রজ্ঞাপন জারির দাবি আন্দোলনকারীদের, আশ্বাস মানেনি কর্মচারীরা

#
news image

২০ শতাংশ সচিবালয় ভাতা ও রেশন সুবিধা পুনরায় চালুর দাবিতে সচিবালয়ের কর্মকর্তা–কর্মচারীদের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ বুধবার ফের বিস্ফোরিত হয়। বিকেল পাঁচটার দিকে অর্থ উপদেষ্টা ও অর্থসচিবের বৈঠক শেষে আন্দোলনকারীদের জানানো হয়, আগামী সোমবার প্রজ্ঞাপন জারি করা হবে।

কিন্তু আন্দোলনকারীরা এই আশ্বাস মানতে নারাজ। তাঁদের দাবি—বুধবারের মধ্যেই প্রজ্ঞাপন জারি করতে হবে। সন্ধ্যার পর আরও কর্মচারী আন্দোলনে যোগ দিলে বিক্ষোভ আরও বেগবান হয়। বিভিন্ন ভবনের কর্মীরা ১১ নম্বর ভবনের দিকে এসে একত্রিত হন এবং স্লোগান দিতে থাকেন— "আমাদের দাবি মানতে হবে"।

আন্দোলনকারীদের অভিযোগ, এর আগেও রেশন সুবিধার বিষয়ে অর্থ উপদেষ্টা আশ্বাস দিলেও বাস্তবায়ন হয়নি। তাই নতুন প্রতিশ্রুতির ওপর তাঁদের আস্থা নেই। পরিস্থিতি মোকাবিলায় সচিবালয় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

নিজস্ব প্রতিবেদক

১০-১২-২০২৫ রাত ১০:৫৩