শিরোনামঃ
বসুন্ধরা স্পোর্টস সিটির বাস্কেটবল কোর্ট পরিদর্শনে ফেডারেশনের শীর্ষ কর্মকর্তারা মুগদায় বসুন্ধরা শুভসংঘের মাদকবিরোধী আলোচনা ও শপথ ঈদের আনন্দ ভাগাভাগি: মৌলভীবাজারে গরিব, দুস্থ ও অসহায় মানুষের পাশে বসুন্ধরা শুভসংঘ  মিরপুরে প্রতিবন্ধী বেলু ও অসহায় শাহানার পাশে বসুন্ধরা শুভসংঘ অ্যাডভোকেট জাকির হোসেন দেশবাসীর কাছে দোয়া চায় বিড়ির শুল্ক বৃদ্ধি না করাসহ পাঁচ দাবিতে পাবনায় শ্রমিকদের মানববন্ধন জুয়ার আগুনে পুড়ছে জীবন, কার্যকর উদ্যোগ শূন্য মোতালেব প্লাজা দখলচেষ্টার অভিযোগ গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বগুড়ায় সেলাই মেশিন বিতরণ

তপশিল ঘোষণায় এখনো সিদ্ধান্ত নয়, প্রস্তুতি পুরো—ইসি সচিব আখতার আহমেদ

#
news image

নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পূর্ণ থাকলেও তপশিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

শনিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালায় তিনি বলেন,
“নির্বাচনের প্রস্তুতি নিয়ে সকাল সাড়ে ১১টা থেকে কমিশনের বৈঠক ছিল। তবে তপশিল ঘোষণার দিন এখনো নির্ধারিত হয়নি।”

অন্তর্বর্তী সরকারের ঘোষণায় আগামী ফেব্রুয়ারিতে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের কথা থাকায় ডিসেম্বরে তপশিল ঘোষণার প্রস্তুতি ছিল ইসির। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এর আগেই জানিয়েছিলেন—ডিসেম্বরে দ্বিতীয় সপ্তাহেই তপশিল আসতে পারে।

ইসি সচিব জানান, নির্বাচনের আইন-কানুন, আরপিও, প্রার্থীদের আচরণবিধি—সব কিছু মাথায় রেখে কমিশন প্রস্তুতি এগিয়ে নিচ্ছে।
তিনি আরও বলেন, “সঠিক তথ্য প্রচার করুন, বিভ্রান্তি ছড়াবেন না। নির্বাচন আয়োজনের কাজ পুরোদমে চলছে।”

ডেস্ক রিপোর্ট

৬-১২-২০২৫ রাত ১১:৩৬