শিরোনামঃ
আন্তর্দেশীয় বিয়ের আড়ালে নারী পাচার, এখনই সতর্ক হতে হবে ময়মনসিংহে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভূমিকম্প বিকল্পে টেকসই জরুরি কমিউনিকেশন এক্সারসাইজ মহড়া অনুষ্ঠিত  কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন কক্সবাজারে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩১ ভরি স্বর্ণালংকারসহ দুইজন চোরাচালানকারীকে আটক করেছে কোস্ট গার্ড। রাষ্ট্রপতির একান্ত সচিব পদে ঠাকুরগাঁওয়ের আউয়াল আহমেদ পরীমণির গাড়ি বিতর্ক: ‘মাসরুর’ নামের বিভ্রান্তির মধ্যে সোশ্যাল মিডিয়া ভারতের সঙ্গে সম্পর্ক: প্রধানমন্ত্রীকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে রাজনৈতিক প্রশ্রয়ে উগ্রবাদের পুনরুত্থান ও রাষ্ট্রের ভবিষ্যৎ একাত্তর নিয়ে নতুন বয়ান, পুরোনো প্রশ্নের উত্তর কোথায় এক ছাদের নিচে আরবের স্বাদ: বিয়ন্ড বুফেতে বিশেষ ফুড ফেস্টিভ্যাল

চিকিৎসাধীন খালেদা জিয়ার খোঁজখবর নিতে এভারকেয়ারে তিন বাহিনীর প্রধান

#
news image

চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে মঙ্গলবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান দেশের তিন বাহিনীর প্রধান। রাত ৯টা ৩০ মিনিটের দিকে তাঁরা হাসপাতালে পৌঁছান বলে জানায় আইএসপিআর।

খালেদা জিয়া হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, কিডনির জটিলতা ও লিভার সিরোসিসসহ একাধিক দীর্ঘমেয়াদি রোগে ভুগছেন। গত ২৩ নভেম্বর তাঁকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়।

দুপুরে ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছেন, খালেদা জিয়া তা গ্রহণ করতে পারছেন। তবে বিদেশে নেওয়ার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত মেডিকেল বোর্ডই নেবে। বিদেশে নেওয়ার প্রস্তুতি আগেই সম্পন্ন করা আছে বলেও তিনি জানান।

তিনি বলেন, সরকার চিকিৎসা প্রক্রিয়ায় সার্বক্ষণিক সহযোগিতা করছে। খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে তিনি গুজব–বিভ্রান্তিতে কান না দেওয়ার আহ্বান জানান।

নিজস্ব প্রতিবেদক

৩-১২-২০২৫ রাত ১২:৩১