শিরোনামঃ
আন্তর্দেশীয় বিয়ের আড়ালে নারী পাচার, এখনই সতর্ক হতে হবে ময়মনসিংহে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভূমিকম্প বিকল্পে টেকসই জরুরি কমিউনিকেশন এক্সারসাইজ মহড়া অনুষ্ঠিত  কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন কক্সবাজারে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩১ ভরি স্বর্ণালংকারসহ দুইজন চোরাচালানকারীকে আটক করেছে কোস্ট গার্ড। রাষ্ট্রপতির একান্ত সচিব পদে ঠাকুরগাঁওয়ের আউয়াল আহমেদ পরীমণির গাড়ি বিতর্ক: ‘মাসরুর’ নামের বিভ্রান্তির মধ্যে সোশ্যাল মিডিয়া ভারতের সঙ্গে সম্পর্ক: প্রধানমন্ত্রীকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে রাজনৈতিক প্রশ্রয়ে উগ্রবাদের পুনরুত্থান ও রাষ্ট্রের ভবিষ্যৎ একাত্তর নিয়ে নতুন বয়ান, পুরোনো প্রশ্নের উত্তর কোথায় এক ছাদের নিচে আরবের স্বাদ: বিয়ন্ড বুফেতে বিশেষ ফুড ফেস্টিভ্যাল

২৭ দেশের ৭৩২ বিদেশি অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে শেষ হলো জোড় ইজতেমা

#
news image

তুরাগ তীরে তাবলিগ জামাত বাংলাদেশ শূরায়ে নেজামের পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা এবারের মতো শেষ হয়েছে। ভোর থেকে ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে আসা হাজারো মুসল্লি মোনাজাতে যোগ দেন। সকাল ৮টা ৫১ মিনিটে শুরু হয়ে ৯টা ১৩ মিনিটে আখেরি মোনাজাত সম্পন্ন হয়।

মোনাজাতে নেতৃত্ব দেন পাকিস্তানের আলেম আহমেদ বাটলা। দোয়ার মুহূর্তে পুরো মাঠ কান্নার স্রোতে আবেগময় হয়ে ওঠে। আয়োজকদের তথ্য অনুযায়ী, এবার ইজতেমায় অংশ নেন ২৭ দেশের ৭৩২ জন বিদেশি মেহমান।

পাকিস্তান, ভারত, চীন, কানাডা, তিউনিসিয়া, কাতার, জার্মানি, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা—বহু দেশের অংশগ্রহণে এবারের জোড় ইজতেমা আরও বর্ণময় হয়ে ওঠে। আয়োজকরা জানিয়েছেন, ইজতেমায় মোট ৬ জন মুসল্লির মৃত্যুর ঘটনা ঘটে।

জোড় ইজতেমায় তাবলিগের সাথীরা বার্ষিক কার্যক্রমের হিসাব দেন, আর মুরব্বিদের কাছ থেকে দিকনির্দেশনা নেন। নিয়ম অনুযায়ী, কেবল তিন চিল্লার সাথী ও অন্তত এক চিল্লার আলেমরা অংশ নেন, যাতে জোড়ের মর্যাদা ও গুরুত্ব অক্ষুণ্ন থাকে।

নিজস্ব প্রতিবেদক

৩-১২-২০২৫ রাত ১২:২৬