শিরোনামঃ
আন্তর্দেশীয় বিয়ের আড়ালে নারী পাচার, এখনই সতর্ক হতে হবে ময়মনসিংহে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভূমিকম্প বিকল্পে টেকসই জরুরি কমিউনিকেশন এক্সারসাইজ মহড়া অনুষ্ঠিত  কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন কক্সবাজারে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩১ ভরি স্বর্ণালংকারসহ দুইজন চোরাচালানকারীকে আটক করেছে কোস্ট গার্ড। রাষ্ট্রপতির একান্ত সচিব পদে ঠাকুরগাঁওয়ের আউয়াল আহমেদ পরীমণির গাড়ি বিতর্ক: ‘মাসরুর’ নামের বিভ্রান্তির মধ্যে সোশ্যাল মিডিয়া ভারতের সঙ্গে সম্পর্ক: প্রধানমন্ত্রীকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে রাজনৈতিক প্রশ্রয়ে উগ্রবাদের পুনরুত্থান ও রাষ্ট্রের ভবিষ্যৎ একাত্তর নিয়ে নতুন বয়ান, পুরোনো প্রশ্নের উত্তর কোথায় এক ছাদের নিচে আরবের স্বাদ: বিয়ন্ড বুফেতে বিশেষ ফুড ফেস্টিভ্যাল

এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ৯২ হাজার ছাড়াল, মৃত্যু ৩৭০—গত বছরের তুলনায় পরিস্থিতি উন্নত

#
news image

চলতি বছরে দেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ৯২ হাজার ২১৭–এ পৌঁছেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু এবং ৬১৫ জনের নতুন ভর্তি পরিস্থিতিকে আবারও উদ্বেগে ফেলেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মারা গেছেন ৩৭০ জন। আক্রান্তদের মধ্যে ৬২ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৭ শতাংশ নারী।

গত এক দিনে ঢাকায় সর্বোচ্চ ৩৫৭ জন রোগী ভর্তি হয়েছেন। ঢাকার বাইরে সবচেয়ে বেশি রোগী বরিশালে (৭৭) ও চট্টগ্রামে (৮৫) ভর্তি হয়েছে।

চলতি বছরে ইতিমধ্যে ৮৯ হাজার ৬৩১ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

২০২৪ সালে সারাবছর মোট আক্রান্ত ছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন। তুলনামূলকভাবে এবছর আক্রান্ত ও মৃত্যু দুটোই কম হলেও বিশেষজ্ঞরা মনে করছেন, মৌসুমি ওঠানামার পাশাপাশি দীর্ঘমেয়াদি প্রতিরোধ ব্যবস্থা না নেওয়ায় ঝুঁকি রয়ে গেছে।

নিজস্ব প্রতিবেদক

২৭-১১-২০২৫ রাত ১২:৩