শিরোনামঃ
আন্তর্দেশীয় বিয়ের আড়ালে নারী পাচার, এখনই সতর্ক হতে হবে ময়মনসিংহে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভূমিকম্প বিকল্পে টেকসই জরুরি কমিউনিকেশন এক্সারসাইজ মহড়া অনুষ্ঠিত  কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন কক্সবাজারে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩১ ভরি স্বর্ণালংকারসহ দুইজন চোরাচালানকারীকে আটক করেছে কোস্ট গার্ড। রাষ্ট্রপতির একান্ত সচিব পদে ঠাকুরগাঁওয়ের আউয়াল আহমেদ পরীমণির গাড়ি বিতর্ক: ‘মাসরুর’ নামের বিভ্রান্তির মধ্যে সোশ্যাল মিডিয়া ভারতের সঙ্গে সম্পর্ক: প্রধানমন্ত্রীকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে রাজনৈতিক প্রশ্রয়ে উগ্রবাদের পুনরুত্থান ও রাষ্ট্রের ভবিষ্যৎ একাত্তর নিয়ে নতুন বয়ান, পুরোনো প্রশ্নের উত্তর কোথায় এক ছাদের নিচে আরবের স্বাদ: বিয়ন্ড বুফেতে বিশেষ ফুড ফেস্টিভ্যাল

সোহান শাহ হত্যা: সম্পৃক্ততা না পাওয়ায় শেখ বশিরউদ্দীনের বিরুদ্ধে তদন্ত স্থগিত

#
news image

জুলাই আন্দোলনের সময় সোহান শাহ হত্যার ঘটনায় দায়ের করা মামলায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের বিরুদ্ধে তদন্ত বন্ধ করেছে পুলিশ। তদন্তে কোনো সম্পৃক্ততা না পাওয়ায় তাকে অব্যাহতি দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম এ আদেশ দেন। র‌্যাব–৩ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ১৭৩(ক) ধারায় দেওয়া প্রতিবেদনে উল্লেখ করেন—বশিরউদ্দীনের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ নেই।

২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় রামপুরায় গুলিবিদ্ধ হয়ে আহত হন ইঞ্জিনিয়ার সোহান শাহ। পরে ২৮ আগস্ট তিনি মারা যান। এরপর তার মা মামলাটি করেন এবং মোট ৫৭ জনকে আসামি করা হয়। বশিরউদ্দীন তালিকার ৪৯ নম্বর আসামি ছিলেন। আদালতের আদেশে এখন তিনি মামলার দায়মুক্ত হলেন।

নিজস্ব প্রতিবেদক

২৫-১১-২০২৫ রাত ১১:২১