শিরোনামঃ
শুক্রবার শিল্পকলায় ‘ট্রায়াল অব সূর্যসেন’ এর ৪৪তম মঞ্চায়ন  পূর্ব পাকিস্তানের জমিন থেকে স্বাধীন বাংলাদেশ: রক্ত, সংগ্রাম ও গণতন্ত্রের পথচলা ইজতেমা সহিংসতা মামলার তদন্তে ধীরগতি, নিরপেক্ষ তদন্তের দাবি বন্যার দুর্যোগে জাতীয় ঐক্যের বিকল্প নেই সাংবাদিকতায় স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন হাবিবুর রহমান বাবু মেটা-গুগলের ব্যবসা বাংলাদেশে, কিন্তু জবাবদিহিতা কোথায়? শিল্প খাতের উন্নয়ন ছাড়া শক্তিশালী অর্থনীতি সম্ভব নয়: অর্থমন্ত্রী আবাসন খাতের সংকট কাটাতে নীতিগত ও আর্থিক সহায়তা চায় রিহ্যাব বিএসটিআই-এর অভিযানে হায়ারের ২ টনের এসিতে কম কুলিং ক্ষমতার অভিযোগ ৫০ হাজার টাকা জরিমানা ফুটবলে রাজনীতি: বিতর্কে ঢাকা বিশ্বকাপ, প্রশ্নের মুখে ফিফা

হিজবুল্লাহকেই লক্ষ্যবস্তু দাবি ইসরায়েলের—বিশ্লেষকদের ভিন্ন মত

#
news image

লেবাননের রাজধানী বৈরুতের উপশহর দাহিয়েহতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। তাদের দাবি, হিজবুল্লাহর একজন সদস্যকে লক্ষ্য করে রোববার এই হামলা চালানো হয়েছে। এক বছর আগে হিজবুল্লাহর সঙ্গে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে এই আক্রমণ ঘটে।

ইসরায়েল সেনাবাহিনী এক্সে পোস্ট করা বিবৃতিতে জানায়, লক্ষ্যবস্তুতে ‘নির্ভুল হামলা’ করা হয়েছে। তবে কাকে টার্গেট করা হয়েছে, তা জানানো হয়নি।

লেবাননের সরকারি সংবাদ সংস্থা এনএনএ জানায়, বৈরুতের দক্ষিণাঞ্চলের একটি আবাসিক ভবনে হামলা চালানো হয়। এতে বেশ কয়েকজন আহত হন। পার্কিংয়ে থাকা গাড়ি ও আশপাশের ভবনেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভবনে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে হরেত হরেইক এলাকার ওপর ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যায়, ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। হতাহতের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি।

আন্তর্জাতিক ডেস্ক

২৪-১১-২০২৫ রাত ১২:১৭