শিরোনামঃ
ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম ক্রীড়াঙ্গনে পরিবর্তনের মশাল জ্বালিয়েছে এবিজি স্পোর্টস সিটি চিকিৎসাসেবা থেকে শিক্ষা সহায়তা: জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭ বছর বসুন্ধরা গ্রুপের উপহারে ১০০ নারীর হাতে স্বাবলম্বিতার হাতিয়ার গাড়ির বাজার ও দুই আন্তর্জাতিক প্রদর্শনীতে মুখর আইসিসিবি তামাকজনিত মৃত্যু কমাতে সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইনের বিধিমালা দ্রুত প্রণয়নের আহ্বান  দেবী দুর্গার মহিমা ও নারীশক্তির বন্দনায় প্রকাশিত ‘মহাদুর্গা’ মেরিটাইম প্রদর্শনী আর গাড়ির বাজারে সরগরম রাজধানীর আইসিসিবি চীনের গুয়াংসি ইউফেংয়ের সঙ্গে বসুন্ধরা গ্রুপের চুক্তি  মামলা প্রত্যাহারে আগে সম্মতি, ব্যাংকের ক্ষেত্রে নেই সেই নিশ্চয়তা

রংপুরে পরিবেশ রক্ষায় মতবিনিময় ও চারা বিতরণ অনুষ্ঠিত

#
news image

রংপুরে পরিবেশ রক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি (ESADS)-এর উদ্যোগে এক মতবিনিময় সভা ও চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা শাখার আয়োজনে এবং আহবায়ক মোঃ হাসান আহম্মেদের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ক্রমাবনতিশীল পরিস্থিতি, দূষণের মাত্রা বৃদ্ধি, বনভূমি হ্রাস এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন,
“একটি গাছই পারে একটি জীবন বাঁচাতে—প্রকৃতি রক্ষায় প্রত্যেক মানুষের দায়িত্ব রয়েছে।”

সভায় উপস্থিত ছিলেন মোহাম্মদ রাকিবুল ইসলাম, মোঃ রবিউল ইসলাম, রাব্বি হাসান, মোঃ মমিনুল ইসলাম, মোঃ রেজাউল ইসলাম, মোঃ রাজিউল ইসলাম, মোঃ রিয়াজুল ইসলাম, মমিনুল ইসলাম মমিন, রফিকুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

অতিথিদের একাত্মতা ও সক্রিয় অংশগ্রহণে পুরো অনুষ্ঠানে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়। এছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহের মুন্সী, মুক্তিযোদ্ধা গোলজার হোসেন, বীরশ্রেষ্ঠের সন্তান মোঃ আব্দুল জলিল, মোঃ জমির উদ্দিন হাইস্কুলের শিক্ষক মণ্ডলী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহ আলম সরকার, মোঃ মোখলেসুর রহমান, শ্রী রনু, শিক্ষিকা আফরোজা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শেষ অংশে অতিথিদের হাতে পরিবেশবান্ধব ভবিষ্যৎ গড়ার প্রতীক হিসেবে বিভিন্ন প্রজাতির চারা তুলে দেওয়া হয়। আয়োজকরা বলেন, শুধু চারা রোপণ নয়—এর যত্ন নেওয়া এবং প্রকৃতি রক্ষায় সবাইকে আজীবন অঙ্গীকারবদ্ধ হতে হবে।

রংপুর প্রতিনিধি

১৬-১১-২০২৫ রাত ১২:১