শিরোনামঃ
ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম ক্রীড়াঙ্গনে পরিবর্তনের মশাল জ্বালিয়েছে এবিজি স্পোর্টস সিটি চিকিৎসাসেবা থেকে শিক্ষা সহায়তা: জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭ বছর বসুন্ধরা গ্রুপের উপহারে ১০০ নারীর হাতে স্বাবলম্বিতার হাতিয়ার গাড়ির বাজার ও দুই আন্তর্জাতিক প্রদর্শনীতে মুখর আইসিসিবি তামাকজনিত মৃত্যু কমাতে সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইনের বিধিমালা দ্রুত প্রণয়নের আহ্বান  দেবী দুর্গার মহিমা ও নারীশক্তির বন্দনায় প্রকাশিত ‘মহাদুর্গা’ মেরিটাইম প্রদর্শনী আর গাড়ির বাজারে সরগরম রাজধানীর আইসিসিবি চীনের গুয়াংসি ইউফেংয়ের সঙ্গে বসুন্ধরা গ্রুপের চুক্তি  মামলা প্রত্যাহারে আগে সম্মতি, ব্যাংকের ক্ষেত্রে নেই সেই নিশ্চয়তা

চাঁপাইনবাবগঞ্জে ৫ মাস ধরে নিখোঁজ সন্তানের সন্ধানে মায়ের সংবাদ সম্মেলন

#
news image

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫ মাস ধরে নিখোঁজ বুলবুল সারওয়ারের সন্ধানের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্বজনরা। সোমবার বেলা ১২ টায় চাঁপাইনবাবগঞ্জের বাতেন খাঁ মোরে অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সম্মেলন কক্ষে ছেলের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করে বুলবুল ইসলামের মা কোবরা বেগম। 

কোবরা বেগম বলেন, ২০২০ সালে উপজেলার রানীহাটি ইউনিয়নের মিরাটুপী বাবুপুর গ্রামের নওশেদ আলীর মেয়ে নার্গিস খাতুনকে বিয়ে করেন বুলবুল। কয়েক মাস পরে তাদের মধ্যে বনিবনা না হওয়াই ঝামেলা সৃষ্টি হয়।  রানিহাটির একটি বেসরকারি ক্লিনিকে চাকরী করেন নার্গিস। এ চাকরীতে দ্বিমত ছিল বুলবুলের। কারণ বুলবুলের অভিযোগ ছিল ক্লিনিকের একজন কর্মকর্তার সঙ্গে নার্গিসের অবৈধ সম্পর্ক আছে। এমনকি সে বেসরকারি ক্লিনিকে নার্গিসের সঙ্গে দেখা করতে গেলেও ক্লিনিকের অন্যান্য কর্মচারীরা তাকে মারধর করত। সব শেষ  ২০২৫ সালের ২১শে জুন বিকেল ৪টায় সন্তানকে দেখতে শ্বশুরবাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন বুলবুল। তখন থেকে প্রায় ৫ মাস ধরে নিখোঁজ আছে আমার ছেলে। আমি আমার ছেলেকে ফেরত চাই। নিখোঁজ বুলবুল শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের পূর্ব শ্যামপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

৪-১১-২০২৫ রাত ১২:৩৬