শিরোনামঃ
ইউনূস সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি জোরালো গরুর রাখাল থেকে ব্যাংক দখলের দৌড়ে, ফের আলোচনায় লোকিত উল্লাহ নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন স্বাভাবিক ব্যাংকিংয়ে ফেরার পথে সম্মিলিত ইসলামী ব্যাংক মেঘনা নদীর ২৪১ একর জমি দখলের অভিযোগ, তদন্তে চাঞ্চল্যকর তথ্য ৫০% পেনশন সমর্পণকারী কল্যাণ সমিতির অভিষেক ও মতবিনিময় সভা বসুন্ধরায় ছিনতাইয়ের ৩৬ ঘণ্টায় প্রধান অভিযুক্ত আটক ম্যাড স্টারস ২০২৬-এ SDG গ্র্যান্ড প্রিক্স জিতল ডিবিএল সিরামিকস-এর ‘টাইলচক’    মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৬’-এ সম্মানিত ইয়াশা সোবহান জলসিঁড়ি প্রকল্পের বিরুদ্ধে রূপগঞ্জবাসীর আন্দোলনের হুঁশিয়ারি

সীমান্তে ভারতের ‘ত্রিশূল’ মহড়া, আকাশপথে তালা দিল পাকিস্তান

#
news image

ভারতের সীমান্তঘেঁষা এলাকায় যৌথ সামরিক মহড়ার প্রস্তুতি চলছে। এরই মধ্যে প্রতিবেশী পাকিস্তান ঘোষণা দিয়েছে— দুই দিনের জন্য আকাশসীমা থাকবে বন্ধ।

সোমবার (২৭ অক্টোবর) দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ জানায়, পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি (পিএএ) থেকে জারি করা এক নির্দেশনায় বলা হয়েছে, ২৮ ও ২৯ অক্টোবর সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টা করে আকাশপথে উড়ান চলাচল স্থগিত থাকবে।

সূত্রগুলো বলছে, ভারতের পশ্চিম সীমান্তে সম্ভাব্য সামরিক মহড়াকে কেন্দ্র করেই এই পদক্ষেপ নিয়েছে ইসলামাবাদ।

ভারতের গণমাধ্যমের তথ্যমতে, দেশটি ‘ত্রিশূল ২০২৫’ নামে একটি বিশাল যৌথ মহড়া আয়োজন করছে, যেখানে স্থল, নৌ ও বিমানবাহিনী একযোগে অংশ নেবে। মহড়াটি চলবে ৩০ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত, পাকিস্তান সীমান্তসংলগ্ন গুজরাট ও রাজস্থানের কিছু এলাকায়।

ভারতও ইতোমধ্যে সংশ্লিষ্ট অঞ্চলে আকাশসীমা আংশিকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমেই বেড়েছে। গত এপ্রিলের পর্যটক হামলা, পাল্টা বিমান হামলা এবং মে মাসের সংঘর্ষের পর নতুন করে সীমান্তে সামরিক তৎপরতা দক্ষিণ এশিয়ায় উদ্বেগ বাড়াচ্ছে।

আন্তর্জাতিক ডেস্ক

২৮-১০-২০২৫ রাত ১২:২৪