শিরোনামঃ
বসুন্ধরা স্পোর্টস সিটির বাস্কেটবল কোর্ট পরিদর্শনে ফেডারেশনের শীর্ষ কর্মকর্তারা মুগদায় বসুন্ধরা শুভসংঘের মাদকবিরোধী আলোচনা ও শপথ ঈদের আনন্দ ভাগাভাগি: মৌলভীবাজারে গরিব, দুস্থ ও অসহায় মানুষের পাশে বসুন্ধরা শুভসংঘ  মিরপুরে প্রতিবন্ধী বেলু ও অসহায় শাহানার পাশে বসুন্ধরা শুভসংঘ অ্যাডভোকেট জাকির হোসেন দেশবাসীর কাছে দোয়া চায় বিড়ির শুল্ক বৃদ্ধি না করাসহ পাঁচ দাবিতে পাবনায় শ্রমিকদের মানববন্ধন জুয়ার আগুনে পুড়ছে জীবন, কার্যকর উদ্যোগ শূন্য মোতালেব প্লাজা দখলচেষ্টার অভিযোগ গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বগুড়ায় সেলাই মেশিন বিতরণ

নিষিদ্ধ সংগঠনের মিছিলে উত্তাপ, রাজধানীজুড়ে ডিবির ‘ধরপাকড়’ অভিযান

#
news image

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযোগ, তারা রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও সংগঠিত কার্যক্রমে অংশ নিচ্ছিলেন।

রোববার (২৬ অক্টোবর) সকাল থেকে সোমবার (২৭ অক্টোবর) সকাল পর্যন্ত ঢাকার মোহাম্মদপুর, যাত্রাবাড়ী, টিকাটুলি ও গাবতলীসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে ডিবির বিভিন্ন বিভাগ।

ডিএমপি মিডিয়া শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফেনীর দাগনভূঁইয়ার ছাত্রলীগ নেতা একরাম হোসেন, আদনান পিপুল, সজিব রহিম পলক, সাকের আলম, চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য জহুরুল ইসলাম, যাত্রাবাড়ীর আওয়ামী লীগ নেতা মোকাররম হোসেন, ওয়ারীর মহিলা আওয়ামী লীগ নেত্রী ইয়াসমিন রহমান এবং তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সদস্য আসিবুল হক অর্ণবকে গ্রেপ্তার করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন, নিষিদ্ধ সংগঠনের ব্যানারে সংগঠিত হওয়ার চেষ্টা করছিলেন তারা। সোমবার আদালতে তোলা হলে শুনানি শেষে বিচারক আটজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ডিবি সূত্র জানিয়েছে, রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় এ ধরনের অভিযানে আরও নজরদারি বাড়ানো হয়েছে।

ডেস্ক রিপোর্ট

২৮-১০-২০২৫ রাত ১২:২১