শিরোনামঃ
সংবিধান সংস্কার: সমঝোতা, নাকি রাজপথের চাপ? রাজপথের রাজনীতি নাকি গণতান্ত্রিক প্রতিযোগিতা? কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার সমাজকল্যাণ সম্পাদক নির্বাচিত হলেন নাগরিক টিভির হাবিবুর রহমান বাবু মুক্তিযুদ্ধের সত্যের মুখোমুখি রাজনীতি গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী শুক্রবার শিল্পকলায় ‘ট্রায়াল অব সূর্যসেন’ এর ৪৪তম মঞ্চায়ন  পূর্ব পাকিস্তানের জমিন থেকে স্বাধীন বাংলাদেশ: রক্ত, সংগ্রাম ও গণতন্ত্রের পথচলা ইজতেমা সহিংসতা মামলার তদন্তে ধীরগতি, নিরপেক্ষ তদন্তের দাবি বন্যার দুর্যোগে জাতীয় ঐক্যের বিকল্প নেই সাংবাদিকতায় স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন হাবিবুর রহমান বাবু

শাহজালাল বিমানবন্দরের আগুনে আন্তর্জাতিক তদন্ত টিম পাঠানোর উদ্যোগ

#
news image

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো অব্যবস্থাপনা ছিল কিনা, তা খতিয়ে দেখতে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের নিয়ে তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) সকালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও ই-গেট পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, “আমি মনে করি বিমানবন্দরের আগুন একটি দুর্ঘটনা। তবে ঘটনাটি নিয়ে আন্তর্জাতিক মানে তদন্তের জন্য ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন ও তুরস্কের বিশেষজ্ঞদের আনতে চাচ্ছি, যাতে তারা কারণ ও দায় নির্ধারণ করতে পারেন।”

জাহাঙ্গীর আলম আরও বলেন, “দাহ্য পদার্থ বেশি থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, ফলে নিয়ন্ত্রণে আনতেও সময় লাগে। বিমানবন্দরের চারটি ইউনিট দ্রুত আগুন নেভানোর চেষ্টা করে।”

এ সময় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ১৮ অক্টোবর দুপুর আড়াইটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটের প্রচেষ্টায় রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে, আর পরের দিন বিকেলে পুরোপুরি নির্বাপিত হয়।

নিজস্ব প্রতিবেদক

২৫-১০-২০২৫ রাত ১১:৩৫