শিরোনামঃ
ইউনূস সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি জোরালো গরুর রাখাল থেকে ব্যাংক দখলের দৌড়ে, ফের আলোচনায় লোকিত উল্লাহ নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন স্বাভাবিক ব্যাংকিংয়ে ফেরার পথে সম্মিলিত ইসলামী ব্যাংক মেঘনা নদীর ২৪১ একর জমি দখলের অভিযোগ, তদন্তে চাঞ্চল্যকর তথ্য ৫০% পেনশন সমর্পণকারী কল্যাণ সমিতির অভিষেক ও মতবিনিময় সভা বসুন্ধরায় ছিনতাইয়ের ৩৬ ঘণ্টায় প্রধান অভিযুক্ত আটক ম্যাড স্টারস ২০২৬-এ SDG গ্র্যান্ড প্রিক্স জিতল ডিবিএল সিরামিকস-এর ‘টাইলচক’    মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৬’-এ সম্মানিত ইয়াশা সোবহান জলসিঁড়ি প্রকল্পের বিরুদ্ধে রূপগঞ্জবাসীর আন্দোলনের হুঁশিয়ারি

আকাশশক্তি বাড়াতে তুরস্কের দৌড়, ইউরোফাইটার ও এফ-৩৫ কেনায় নতুন পদক্ষেপ

#
news image

নিজেদের আকাশ প্রতিরক্ষা শক্তি বাড়াতে তুরস্ক ইউরোপীয় দেশ ও যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিমান কেনার প্রস্তাব দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দেশটি ৪০টি ইউরোফাইটার টাইফুন কেনার প্রাথমিক চুক্তি করেছে এবং ভবিষ্যতে এফ-৩৫ যুদ্ধবিমান কেনার পরিকল্পনাও আছে।

তবে যুক্তরাষ্ট্রের সিএএটিএসএ নিষেধাজ্ঞা এফ-৩৫ কেনার পথে বাধা। তুরস্ক রাশিয়ার এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা কেনায় ২০২০ সালে এই নিষেধাজ্ঞার আওতায় পড়ে।

তুরস্ক দ্রুত সরবরাহের জন্য কাতার ও ওমান থেকে ১২টি ব্যবহৃত টাইফুন কেনার আলোচনা করছে। বাকি ২৮টি নতুন বিমান সরবরাহ করবে ইউরোফাইটার কনসোর্টিয়ামের চার সদস্য দেশ— ব্রিটেন, জার্মানি, ইতালি ও স্পেন

চুক্তি চূড়ান্ত করতে প্রেসিডেন্ট এরদোয়ান কাতার ও ওমান সফর করছেন, পরে ব্রিটিশ প্রধানমন্ত্রী ও জার্মান চ্যান্সেলরকে আঙ্কারায় আমন্ত্রণ জানাবেন বলে জানা গেছে।

অন্যদিকে, তুরস্কের নিজস্ব তৈরি ‘কান’ স্টেলথ ফাইটার এখনো পুরোপুরি প্রস্তুত নয়। দেশটি পশ্চিমা প্রযুক্তির পাশাপাশি নিজস্ব প্রতিরক্ষা শিল্প উন্নয়নে বড় বিনিয়োগ করছে।

আন্তর্জাতিক ডেস্ক

২৩-১০-২০২৫ রাত ১২:৩১