শিরোনামঃ
সংবিধান সংস্কার: সমঝোতা, নাকি রাজপথের চাপ? রাজপথের রাজনীতি নাকি গণতান্ত্রিক প্রতিযোগিতা? কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার সমাজকল্যাণ সম্পাদক নির্বাচিত হলেন নাগরিক টিভির হাবিবুর রহমান বাবু মুক্তিযুদ্ধের সত্যের মুখোমুখি রাজনীতি গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী শুক্রবার শিল্পকলায় ‘ট্রায়াল অব সূর্যসেন’ এর ৪৪তম মঞ্চায়ন  পূর্ব পাকিস্তানের জমিন থেকে স্বাধীন বাংলাদেশ: রক্ত, সংগ্রাম ও গণতন্ত্রের পথচলা ইজতেমা সহিংসতা মামলার তদন্তে ধীরগতি, নিরপেক্ষ তদন্তের দাবি বন্যার দুর্যোগে জাতীয় ঐক্যের বিকল্প নেই সাংবাদিকতায় স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন হাবিবুর রহমান বাবু

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

#
news image

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতি নিরূপণে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজের কুরিয়ার গোডাউনে আকস্মিকভাবে আগুনের সূত্রপাত হয়। আগুনে বিভিন্ন কুরিয়ার কোম্পানির পণ্য ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গেছে।

অগ্নিকাণ্ডের সার্বিক ক্ষয়ক্ষতি নিরূপণের লক্ষ্যে গঠিত কমিটির আহ্বায়ক করা হয়েছে আইআরডির যুগ্ম সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান পাটওয়ারীকে, এবং সদস্যসচিব করা হয়েছে উপসচিব পঙ্কজ বরুয়াকে।

অন্য সদস্যরা হলেন—

এনবিআরের প্রথম সচিব মু. রইচ উদ্দিন খান,

এনবিআরের প্রথম সচিব মো. তারেক হাসান,

ঢাকা কাস্টম হাউসের যুগ্ম কমিশনার মুহাম্মদ কামরুল হাসান।

কমিটি দ্রুততম সময়ের মধ্যে অগ্নিকাণ্ডে সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে সরকারের কাছে প্রতিবেদন দাখিল করবে।

এদিকে, বিশেষ ব্যবস্থায় ঢাকা কাস্টম হাউসের আমদানি-রপ্তানি কার্যক্রম অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নিজস্ব প্রতিনিধি

১৮-১০-২০২৫ রাত ১১:৪১