শিরোনামঃ
ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম ক্রীড়াঙ্গনে পরিবর্তনের মশাল জ্বালিয়েছে এবিজি স্পোর্টস সিটি চিকিৎসাসেবা থেকে শিক্ষা সহায়তা: জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭ বছর বসুন্ধরা গ্রুপের উপহারে ১০০ নারীর হাতে স্বাবলম্বিতার হাতিয়ার গাড়ির বাজার ও দুই আন্তর্জাতিক প্রদর্শনীতে মুখর আইসিসিবি তামাকজনিত মৃত্যু কমাতে সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইনের বিধিমালা দ্রুত প্রণয়নের আহ্বান  দেবী দুর্গার মহিমা ও নারীশক্তির বন্দনায় প্রকাশিত ‘মহাদুর্গা’ মেরিটাইম প্রদর্শনী আর গাড়ির বাজারে সরগরম রাজধানীর আইসিসিবি চীনের গুয়াংসি ইউফেংয়ের সঙ্গে বসুন্ধরা গ্রুপের চুক্তি  মামলা প্রত্যাহারে আগে সম্মতি, ব্যাংকের ক্ষেত্রে নেই সেই নিশ্চয়তা

জাতীয় সনদে নতুন সূচনা, ঐক্যের মঞ্চে ড. ইউনূস”

#
news image

আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘জাতীয় জুলাই সনদ ২০২৫’-এর স্বাক্ষর অনুষ্ঠান। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকেল ৪টায় শুরু হবে এ ঐতিহাসিক আয়োজন, যেখানে প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে আরও থাকবেন উপদেষ্টা পরিষদের সদস্য ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা। এরই মধ্যে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করতে বুধবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সিপিবি, গণসংহতি আন্দোলন, জেএসডি (রব), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন।

সভায় সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেন, “এই সনদ স্বাক্ষরের ফলে রাষ্ট্র সংস্কারের এক অভূতপূর্ব পরিবর্তনের ধারায় বাংলাদেশের রাজনৈতিক দলগুলো একটি ঐক্যবদ্ধ অঙ্গীকারে পৌঁছাবে।”

প্রায় আট মাস ধরে তিন ধাপে রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার পর আগামীকালই আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হতে যাচ্ছে জাতীয় জুলাই সনদ ২০২৫, যা রাষ্ট্র সংস্কার ও গণতন্ত্র পুনর্জাগরণের নতুন অধ্যায় সূচনা করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

নিজস্ব প্রতিবেদক

১৬-১০-২০২৫ রাত ১১:৩৯