শিরোনামঃ
বসুন্ধরা স্পোর্টস সিটির বাস্কেটবল কোর্ট পরিদর্শনে ফেডারেশনের শীর্ষ কর্মকর্তারা মুগদায় বসুন্ধরা শুভসংঘের মাদকবিরোধী আলোচনা ও শপথ ঈদের আনন্দ ভাগাভাগি: মৌলভীবাজারে গরিব, দুস্থ ও অসহায় মানুষের পাশে বসুন্ধরা শুভসংঘ  মিরপুরে প্রতিবন্ধী বেলু ও অসহায় শাহানার পাশে বসুন্ধরা শুভসংঘ অ্যাডভোকেট জাকির হোসেন দেশবাসীর কাছে দোয়া চায় বিড়ির শুল্ক বৃদ্ধি না করাসহ পাঁচ দাবিতে পাবনায় শ্রমিকদের মানববন্ধন জুয়ার আগুনে পুড়ছে জীবন, কার্যকর উদ্যোগ শূন্য মোতালেব প্লাজা দখলচেষ্টার অভিযোগ গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বগুড়ায় সেলাই মেশিন বিতরণ

গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় জুলাই আন্দোলনের শিক্ষা : হাবিব হাসনাত

#
news image

চট্টগ্রাম ১২ (পটিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং বিএনপির পেশাজীবী নেতা সৈয়দ হাবিব হাসনাত বলেন, সত্যবাদী, ন্যায়পরায়ণতা, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় জুলাই আন্দোলনের শিক্ষা।তিনি আজ রশিদাবাদ পল্লী মঙ্গল সংস্থার উদ্যোগে এসএসসি ২০২৫ সালের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্যারিয়ার টক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি আরো বলেন “দীর্ঘ ১৭ বছর এ দেশের লক্ষ লক্ষ মানুষ তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে নেপথ্যে থেকে ভূমিকা রাখতে গিয়ে আমিও গুম হওয়ার শঙ্কায় ছিলাম। অনেক মানুষ খুন হয়েছেন, অনেককে গুম করা হয়েছে। গত জুলাই মাসে তোমাদের মতোই শিক্ষার্থীদের জীবন উৎসর্গের বিনিময়ে দেশ ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত হয়েছে।এ দেশের ছাত্র-জনতার যে ত্যাগ, তা যেন বৃথা না যায়—এ দায়িত্ব আগামী প্রজন্মকে নিতে হবে। তাদের যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে। সত্যবাদী হতে হবে, ন্যায়পরায়ণ হতে হবে, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দৃঢ় থাকতে হবে। জুলাই আন্দোলনের এই শিক্ষা বুকে ধারণ করতে হবে। বাংলাদেশী জাতীয়তাবাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশপ্রেমের অঙ্গীকারে নিজেদের প্রস্তুত করতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রশিদাবাদ পল্লী মঙ্গল সংস্থার সভাপতি সাজ্জাদ হোসেন এনাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার মাহাফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল ইসলামি ব্যাংক-এর ইভিপি এস. এম. মিজানুর রহমান, সহকারী অধ্যাপক আহসান হোসাইন, পটিয়া প্রেস ক্লাবের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, সাবেক সভাপতি আজগর হোসেন, ডা. হাসানুর রশিদ, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বাবু।এছাড়াও উপস্থিত ছিলেন আমজাদ হোসেন, শামসুল, রাসেল, মিনহাজ, স্বাধীন, সাজিন, সৌরভ প্রমুখ।

নিজস্ব প্রতিনিধি

২৯-৮-২০২৫ রাত ১০:২